প্রেমিকাকে খুন করে লাশের সঙ্গে সেলফি, মরদেহ ট্রলিব্যাগে ভরে নদীতে নিক্ষেপ

প্রেমিকাকে খুন করে লাশের সঙ্গে সেলফি, মরদেহ ট্রলিব্যাগে ভরে নদীতে নিক্ষেপ - the Bengali Times
বাঁ দিকে অভিযুক্ত যুবক নিহত তরুণী ডান দিকে

হত্যাকাণ্ডের দুই মাস পর এক তরুণীর খুনের রহস্যের কিনারা করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে তরুণীর প্রেমিককে। জানা গেল, বিয়ে করতে চাপ দেওয়ায় প্রেমিকাকে শ্বাসরোধে খুন করে ওই তরুণ। তবে এ কিলিং মিশনকে ভিন্ন খাতে ঠেলে দিতে প্রেমিকাকে খুনের পর তাঁর লাশের সঙ্গে সেলফি তোলেন প্রেমিক। পরে তাঁর দেহ ট্রলিব্যাগে ভরে বাইকে করে ৯৫ কিলোমিটার দূরে গিয়ে নদীতে ফেলে আসেন। পুলিশ ট্রলি ব্যাগের ভেতর থেকে তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে।

পুলিশ জানায়, সুরজের সঙ্গে সমাজমাধ্যমে পরিচয় হয় আকঙ্খার। তার পর তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। প্রাথমকি তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিয়ের জন্য প্রেমিক সুরজকে চাপ দেওয়া শুরু করেন আকাঙ্খা। আর এখান থেকেই দু’জনের সম্পর্কে টানাপড়েনের সূত্রপাত। আকাঙ্খার প্রস্তাবে রাজি হচ্ছিলেন না সুরজ। শুধু তা-ই নয়, সুরজের সঙ্গে অন্য একটি মেয়ের সম্পর্কের কথা আকাঙ্খা জানতে পারার পর দু’জনের মধ্যে অশান্তি চরমে ওঠে।

- Advertisement -

গত ২১ জুলাই রাতে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয় বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। অভিযোগ, তার পরই সুরজ আকাঙ্খাকে শ্বাসরোধ করে খুন করেন। আর এই কাজে তাঁকে সাহায্য করেন আশিস নামে আরও এক যুবক। আকঙ্খাকে খুনের পর তাঁর দেহের সঙ্গে সেলফি তোলেন সুরজ। তার পর তাঁর দেহ ট্রলিব্যাগে ভরে বাইকে করে ৯৫ কিলোমিটার দূরে গিয়ে চিল্লাঘাটের কাছে যমুনা নদীতে ফেলে আসেন। ৮ আগস্ট থানায় নিখোঁজ ডায়েরি করেন আকাঙ্খার মা। ১৬ সেপ্টেম্বর প্রেমিক সুরজের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেন তিনি। তার পর সুরজকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই আসল ঘটনা প্রকাশ্যে আসে। সুরজের সঙ্গীর খোঁজ চালাচ্ছে পুলিশ। উত্তরপ্রদেশের কানপুরে এ চাঞ্চল্যকর খুনের ঘটনাটি ঘটে।

- Advertisement -

Related Articles

Latest Articles