রান্না ঘর থেকে ছুরি এনে স্বামীকে ক্ষতবিক্ষত, তরুণীকে গ্রেপ্তারের পর বেরিয়ে এলো চাঞ্চল্যকর কাহিনী

রান্না ঘর থেকে ছুরি এনে স্বামীকে ক্ষতবিক্ষত, তরুণীকে গ্রেপ্তারের পর বেরিয়ে এলো চাঞ্চল্যকর কাহিনী - the Bengali Times
প্রতীকি ছবি

দাম্পত্য কলহের জের ধরে ঝগড়ার এক পর্যায়ে রাগের চোটে রান্নাঘর থেকে ছুরি এনে স্বামীকে ক্ষতবিক্ষত করেছেন স্ত্রী। তবে তাকে গ্রেপ্তারের পর এ ঘটনার নাটকীয় মোড় নিয়েছে জানা গেছে, স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই যুবক-যুবতী দীর্ঘদিন ধরে একই বাসায় বসবাস করলেও তারা মূলতঃ প্রেমিক-প্রেমিকা। বিয়ে না করে তারা এক যুগ ধরে ‘লিভ টুগেদার’ করছিলেন।

পুলিশ সূত্রে খবর, একত্রবাসের সঙ্গীর চোখে ছুরি চালিয়ে দেওয়া যুবতীকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, শ্যামল দাস নামে এক যুবকের সঙ্গে তাঁর প্রেম। ১২ বছর তাঁর লিভ ইন করছেন। কিন্তু সম্প্রতি শ্যামল অন্য এক মহিলার প্রতি অনুরক্ত হয়ে পড়েছেন। এ নিয়ে তাঁদের মন কষাকষি চলছিল। তার পর শনিবার ওই রক্তারক্তি কাণ্ড।

- Advertisement -

জানা যাচ্ছে, ১২ বছর একত্রবাস করলেও এলাকায় নিজেদের স্বামী-স্ত্রী হিসাবে পরিচয় দিতেন শ্যামল ও প্রতিমা। কিছু দিন শ্যামলের সঙ্গে অন্য এক মহিলার ঘনিষ্ঠতা তৈরি হয়েছে বলে দাবি প্রতিমার। ওই নিয়ে দু’জনের মধ্যে বেশ কিছু দিন ধরে অশান্তি চলছিল। শ্যামলের অভিযোগ, প্রতিমা বিনা প্ররোচনায় তাঁকে আক্রমণ করেছেন। তাঁর কথায়, ‘রান্নাঘর থেকে একটি ধারালো ছুরি নিয়ে এসে আমার চোখে মেরেছে ও।’

প্রতিবেশীরা জানান, চিৎকার-চেঁচামেচি শুনে তাঁরা শ্যামলদের বাড়িতে গিয়েছিলেন। সেখানে তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এখন হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। ওই অবস্থাতেই তিনি লিভ ইন সঙ্গীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা িশনিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে।

- Advertisement -

Related Articles

Latest Articles