প্রেমিকের রক্তে মাখামাখি প্রেমিকার জন্মদিনের কেক!

প্রেমিকের রক্তে মাখামাখি প্রেমিকার জন্মদিনের কেক! - the Bengali Times
প্রতীকী চিত্র

মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে হঠাৎ রেগে আগুন বাবা। এলোপাতাড়ি ছুরিকাঘাত করলেন ‘আমন্ত্রিত এক অতিথিকে।’ রক্তে মাখামাখি হলো জন্মদিনের কেক। গুরুতর জখম যুবককে দ্রুত ভর্তি করা হলো স্থানীয় একটি হাসপাতালে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বাসিন্দা মামুন শেখের সঙ্গে ওই এলাকার শরিফুল শেখের মেয়ের প্রণয়ঘটিকত সম্পর্ক রয়েছে। কিন্তু মেয়ের সঙ্গে ওই যুবকের মেলামেশা ভাল ভাবে নেননি শরিফুল। বেশ কয়েক বার মামুনকে তিনি ‘সাবধান’ করেছিলেন।

- Advertisement -

মঙ্গলবার ছিল শরিফুলের মেয়ের জন্মদিন। সেই উপলক্ষে অনেকেই এসেছিলেন বাড়িতে। সন্ধ্যায় সেখানে উপস্থিত হন মামুনও। সঙ্গে ছিলেন তাঁর কয়েক জন বন্ধু। কেক কাটার আগে ওই যুবকদের দেখে রাগে ফেটে পড়েন শরিফুল। এ সময় ধারালো অস্ত্র নিয়ে মেয়ের প্রেমিকের উপর চড়াও হন তিনি। অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন ওই মামুন।

তাঁর এক বন্ধুর অভিযোগ, ‘জন্মদিনের কেকের উপর ফেলে মারধর করা হয় মামুনকে। এতটাই রক্ত বেরোয় যে কেকটা রক্তে মাখামাখি হয়ে যায়। গুরুতর জখম অবস্থায় কোনও ক্রমে প্রেমিকার বাড়ি থেকে পালিয়ে প্রাণে বাঁচেন মামুন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিতলা থানা এলাকায়।

- Advertisement -

Related Articles

Latest Articles