ভিডিও কলে স্ত্রীর সহযোগিতায় রান্না করছেন ভারতে থাকা আ.লীগ নেতারা

ভিডিও কলে স্ত্রীর সহযোগিতায় রান্না করছেন ভারতে থাকা আ.লীগ নেতারা - the Bengali Times
ভারতে পালিয়ে যাওয়া আলীগ নেতাদের একাংশ

বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর এক বছর পেরিয়েছে। এ সময়ের মধ্যে প্রায় ১,৩০০ আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী, এমপি, যুবলীগ ও ছাত্রলীগ নেতা ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। তবে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া বেশিরভাগ আ.লীগ নেতাকর্মী বসবাস করছেন কলকাতার নিউ টাউনে।

তাদের কয়েকজনের বর্তমান জীবনযাত্রা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট গতকাল (মঙ্গলবার, ১৯ আগস্ট) একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে উঠে এসেছে তাদের বর্তমান জীবনধারা, রাজনৈতিক তৎপরতা এবং ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা।

- Advertisement -

প্রতিবেদনে বলা হয়, কক্সবাজারের এক সাবেক এমপি বর্তমানে কলকাতার একটি ফ্ল্যাটে আরেক আওয়ামী লীগের এমপির সঙ্গে থাকছেন।

ফ্ল্যাটে রান্না ও পরিচ্ছন্নতার জন্য সাহায্য থাকলেও প্রায়ই কাজের লোকেরা ফাঁকি দেয়, ফলে নিজে রান্না করতে হয়। এমন সময় তিনি ভিডিও কলে ঢাকায় থাকা স্ত্রীর কাছ থেকে রান্নার বিস্তারিত দিকনির্দেশনা নেন।

সাবেক এমপি বলেন, ‘ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বিএইচকে অ্যাপার্টমেন্টে উঠে ফজর নামাজ পড়ি। এরপর আমরা দুজনই পাড়ার জিমে যাই। আমি ওজন কমানোর ব্যায়াম করি, আর তিনি পেলেট ক্লাস করেন।’ রান্না নিয়ে মজা করে তিনি বলেন, ‘যখন আমি বাংলাদেশে যাব, কে জানে, আমি রান্নাকে ক্যারিয়ার হিসেবে নেব।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতে থাকা এই নেতারা দৈনন্দিন জীবন ও শারীরিক স্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত ব্যায়াম ও অন্যান্য কাজকর্ম করছেন। ভিডিও কলে স্ত্রীর সহযোগিতায় রান্না করা এখন তাদের দৈনন্দিন রুটিনের অংশ হয়ে উঠেছে।

এই প্রতিবেদনের মাধ্যমে দেখা যাচ্ছে, গণঅভ্যুত্থানের পর দেশের বাইরে আশ্রয় নেওয়া রাজনৈতিক নেতাদের জীবনধারা এবং স্বাভাবিক দৈনন্দিন কাজের সঙ্গে তাদের মানিয়ে নেওয়ার চিত্র।

- Advertisement -

Related Articles

Latest Articles