বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছর বয়সের বৃদ্ধের অনশন

বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছর বয়সের বৃদ্ধের অনশন - the Bengali Times
আবুল কাসেম মুন্সি

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে ৩৫ বছরের মাহিনুর নামের এক নারীর বাড়িতে ৭৫ বছর বয়সের আবুল কাসেম মুন্সি নামের এক বৃদ্ধ অনশন করেছেন। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামের বাসিন্দা মৃত রহমান খানের মেয়ে মাহিনুর বেগমের বাড়িতে ওই বৃদ্ধ অনশন করেন।

বৃদ্ধ আবুল কাশেম মুন্সি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের বাসিন্দা মৃত আজাহার আলী মুন্সির ছেলে।

- Advertisement -

বৃদ্ধ আবুল কাশেম মুন্সি জানান, আমার স্ত্রী বেশ কিছুদিন আগে মৃত্যুবরণ করার পরে বিয়ের জন্য বিভিন্ন জায়গায় মেয়ে দেখি। তারই ধারাবাহিকতায় প্রায় দুইমাস আগে মাহিনুরের সঙ্গে দেখা হয় এবং বিয়ের প্রস্তাব দিলে মাহিনুর বিবাহ বসতে রাজি হয়। সেই সুবাদে মাহিনুর বিভিন্ন সময়ে আমার কাছ থেকে প্রায় ৩৫/৪০ হাজার টাকা নেয়। কিন্তু কিছুদিন আগ থেকে হঠাৎ কোনো কারণ ছাড়া আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে। আমি মাহিনুরের বাড়িতে আসতে চাইলে আমাকে ভুল ঠিকানা দেয়। একপর্যায়ে আমি প্রায় ৪/৫ দিন খোঁজ করে আজ সকালে মাহিনুরের বাড়িতে আসি।

তিনি আরও বলেন, হয় আমার টাকা দিবে নয় আমাকে বিয়ে করবে। আমার সঙ্গে মাহিনুর যে প্রতারণা করেছে আমি তার উপযুক্ত বিচারের দাবি জানাই।

এলাকাবাসী জানান, মাহিনুর আমাদের এলাকার মেয়ে হলেও তার স্বভাব চরিত্র মোটেই ভালো না। আমাদের জানা মতে, মাহিনুর এরকমের বিভিন্ন পুরুষের কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করে।

বিষয়টি টের পেয়ে সকালে মাহিনুর আত্মগোপন চলে যান। পরে মাহিনুর মুঠোফোনের মাধ্যমে বিষয়টি অস্বীকার করেন।

‎স্থানীয় ইউপি সদস্য পলাশ ফকির বলেন, তারা উভয়ই একাধিক বিয়ে করেছেন। ওই বৃদ্ধ এখন অনশনে নেই। তাদের বিষয়ে আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম বলেন, আমার কাছে এমন কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles