দ্রুত সুস্থতা কামনা করছি

দ্রুত সুস্থতা কামনা করছি - the Bengali Times
দয়া কেউ আমাকে হাসপাতালে কাতরাচ্ছে জ্বলাপোড়া মরদেহ হাসপাতালের মধ্যে মুমূর্ষু চিকিৎসারত রোগীর ছবি বা ভিডিও শেয়ার করবেন না

আজ সকালে মামুন ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম ঢাকায় বিমান দুর্ঘটনার কথা।

খুবই দুঃখজনক। মৃতদের রুহের মাগফেরাত কামনা করছি, আর আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

- Advertisement -

দয়া কেউ আমাকে হাসপাতালে কাতরাচ্ছে, জ্বলাপোড়া মরদেহ, হাসপাতালের মধ্যে মুমূর্ষু চিকিৎসারত রোগীর ছবি বা ভিডিও শেয়ার করবেন না। হাসপাতালে এইসমস্ত একদল লোক মনে হয় ভিডিও করে ছবি ভাইরালের কাজে ব্যস্ত। আর আছে যত FB ব্যবহারকারী, মুহূর্তের মধ্যে তার ওয়ালে পোস্ট করে ছড়িয়ে দিতে বেস্ত !!

আর উৎসুক জনতার কথা কি বলবো !! এই উৎসুক জনতা যে উদ্ধার কাজ বা চিকিৎসার ব্যাহত করে তা তারা বোঝে না।

আমি এখানে বছর ৩/৪ বছর আগে কদিন হাসপাতালে ছিলাম, আমার বউকেও মাত্র ২ ঘন্টার জন্য থাকার অনুমতি দেয় এবং আগের থেকে সেটা নির্ধারিত করা।

এক্ষেত্রে আমি এখানকার চিকিৎসা এবং দেশের চিকিৎসা ব্যবস্থার তুলনা করছি না, তবে এই উৎসুক মানুষ যে রোগীর ইনফেকশন ছড়াতে অগ্রণী ভূমিকা পালন করবে তা নিশ্চিত এবং সেটি বোঝার জন্য সব জায়গার মানুষের বিবেক আছে !! তবে সেই বিবেক কাজে লাগাতে হবে !

আমার নিজের এক আত্মীয়ের একজনের বচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে তার ক্লিনিকের বেডের পাশে প্রায় ১২/১৩ জন আত্মীয়ের ভিড় !!! চিন্তা করেন!!!!! যেন মেলা বসেছিল। আপনার আবেগ যে বাচ্চাটার অনেক ক্ষতি ডেকে আনতে পারে সে খেয়াল কারো ছিল না !

যাহোক, আর একটা অনুরোধ এই দুর্ঘটনা নিয়ে কেউ আবার ট্রল বা রাজনীতি করেন না !!

আবারো এই মর্মান্তি ঘটনার জন্য গভীর  শোক প্রকাশ করছি, যদিও এই জাতীয় ঘটনা এখন প্রায় প্রতিবছরই ঘটে !!

আল্লাহ মাফ করুন।

- Advertisement -

Related Articles

Latest Articles