‘এই ভয়ঙ্কর ঘটনার দায় কে নেবে’

‘এই ভয়ঙ্কর ঘটনার দায় কে নেবে’ - the Bengali Times
পিয়া জান্নাতুল

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে বহু শিশুর প্রাণহানি ও হতাহতের ঘটনায় শোকাহত পুরো দেশ। অন্যান্যদের পাশাপাশি এমন মর্মান্তিক ঘটনায় শোকে মুহ্যমান শোবিজ অঙ্গনের তারকারাও। মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল বিমান বিধ্বস্তের ঘটনায় জানিয়েছেন শোক। সেইসাথে এমন ভয়ঙ্কর ঘটনায় জানিয়েছেন ক্ষোভ।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ২২ জুলাই লিখেছেন, ‘মাইলস্টোন স্কুলে কালকের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় কতগুলো নির্দোষ প্রাণ ঝরে গেল। ছোট ছোট শিশু, শিক্ষিকা, মা, পথচারী এক ঝলকে সব পুড়ে শেষ।’

- Advertisement -

এরপর পিয়া অনেকটা ক্ষোভ জানিয়ে লিখেছেন, ‘এই ভয়ংকর ঘটনার দায় কে নেবে? সরকার? বিমান কর্তৃপক্ষ? নাকি এয়ারলাইন? নাকি এটাও অন্য অনেক ঘটনার মতো ধীরে ধীরে ভুলে যাবে সবাই? উত্তর দরকার। দায়িত্ব দরকার। নিরাপত্তা দরকার। শুধু আজকের জন্য না, আমাদের সন্তানদের, আমাদের ভবিষ্যতের জন্য।’

উল্লেখ্য, পিয়া জান্নাতুল ছাড়াও শোবিজের প্রায় সব তারকারাই বিমান বিধ্বস্তের এই ঘটনায় শোক ও প্রার্থনা জানিয়েছেন। তাদের মধ্যে আছেন পরীমণি, শাকিব খান, আরিফিন শুভ, জিয়াউল ফারুক অপূর্ব, সিয়াম আহমেদ, ইমন, তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, অভিনেত্রী জয়া আহসান, অপু বিশ্বাস, তমা মির্জা, মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী আসিফ আকবর, ইমরান মাহমুদুল, সোমনুর মনির কোনাল, আতিয়া আনিসা, দিলশাদ নাহার কনা, সাবরিনা পড়শীসহ আরও অনেকে।

- Advertisement -

Related Articles

Latest Articles