মাহিয়া মাহি বললেন ‘আমি মরি নাই রে ভাই’

মাহিয়া মাহি বললেন ‘আমি মরি নাই রে ভাই’ - the Bengali Times
মাহিয়া মাহি

ঢালিউড চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি গত সপ্তাহে দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমিয়েছেন। দেশ ছাড়ার বিষয়টি একগুচ্ছ ছবি প্রকাশ করে নিজেই জানিয়েছিলেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দাবি করা হয় মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। যা নজর এড়ায়নি মাহির।

সোমবার ফেসবুক পোস্টে মাহি লেখেন, ‘আমি আছি, মরি নাই রে ভাই।’ এর মাধ্যমে তিনি গুজবকারীদের উদ্দেশ্যে কটাক্ষ করেই জানিয়ে দিলেন, এই খবর সম্পূর্ণ মিথ্যা। তিনি সুস্থ আছেন এবং এমন কোনো ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

- Advertisement -

মাহির পেস্টের কমেন্ট বক্সে মেহেদী হাসান নামে একজন লিখেছেন, ‘টেনশনে ছিলাম। যাক, আপনি ভালো আছেন জানতে পেরে চিন্তামুক্ত হলাম।’

ইয়াসমিন জান্নাত নামে একজন লিখেছেন, ‘এসব মিথ্যা খবর যারা রটায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার।’

- Advertisement -

Related Articles

Latest Articles