
ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে রাজ রিপার প্রথম চলচ্চিত্র ‘ময়না’। এই সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নবাগত নায়িকা রাজ রিপার। এতে তার বিপরীতে রয়েছে চারজন নায়ক। তারা হলেন আমান রেজা, কায়েজ আরজু, আফফান মিতুল ও আরেফিন জিলানী।
তবে প্রথম চলচ্চিত্রে বেশ চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে হয়েছে রিপাকে। কারণ সিনেমাটিতে রয়েছে বেশ কিছু সাহসী দৃশ্য যা করতে শুরুতে ইতস্ত করেছেন নায়িকা। তবে শেষ পর্যন্ত গল্পের প্রয়োজনে সাহসী পদক্ষেপ নিতে দ্বিধা করেননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন রাজ রিপা।
বিছানার দৃশ্য নিয়ে রাজ রিপা বলেন, ‘এমন একটা সিন যে করতে হবে, ময়নার যে গল্পটা, ময়নার মধ্যে কিন্তু আরো বাজে কিছু সিন ক্রিয়েট করার দরকার ছিল। কিন্তু আমি ডিরেক্টরকে নিষেধ করেছি। বলেছি যে এটা আমি করব না, অসম্ভব। এই ময়না সিনেমাটা দেশের বাইরে বিভিন্ন ফেস্টিভ্যালে, অ্যাওয়ার্ডের জন্যও দেওয়া হয়েছিল।
এ জন্য কিছু কিছু সিন ক্রিয়েট করেছে গল্পের জন্যই। হলিউড-বলিউডে গল্প অনুযায়ী কিন্তু একটা ক্যারেক্টার প্লে করে- অশ্লীলতার জায়গাটা আরো অনেক বেশি হয়।’
রাজ রিপা বলেন, ‘আমি ময়না সিনেমায় কাজ করেছি, কিন্তু পোশাকের মাধ্যমে চেয়েছি যে খানিকটা শালীনতা থাকুক। আমাকে গল্প বলেছে একটা, কিন্তু ক্যারেক্টারটা এমনভাবে প্লে করেছি যে আমি ভালোর মাঝে খারাপ।’
লিপ কিস ও বেড সিনের চেয়ে এর থেকে বেশি কী হতে পারত- এমন প্রশ্নের জবাবে সাক্ষাৎকারে নায়িকা বলেন, “এর থেকে বেশি, ক্যামেরার যে লিপকিসটি ছিল, আমার ডিরেক্টর বলেছে, আমার এই গল্পের জন্য এটা মাস্ট বি লাগবে।
এখন তো করার কিছু নেই, চাইলেও ‘না’ করতে পারছি না, রাগ দেখিয়েও শুটিং থেকে আসতে পারছি না। এরপর ভাবলাম, ঠিক আছে, ট্রাই করি, ক্যারেক্টারের সঙ্গে যায় কি না।”
রাজ রিপা বলেন, ‘কিসিং যে ব্যাপারটা, এটা ক্যারেক্টারের জন্য। আমি রিপা আমার কো আর্টিস্টকে কিস করছি না, আমার গল্পের জন্য ময়না কো আর্টিস্টকে কিস করেছে।’

