গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসে যৌথ বাহিনীর হাতে যুবক আটক

গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসে যৌথ বাহিনীর হাতে যুবক আটক - the Bengali Times
সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাস সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসে যৌথ বাহিনীর অভিযানে আটক হয়েছেন এক যুবক।

বুধবার (২৫ জুন) রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে আটক করা হয় তাকে।

- Advertisement -

আটককৃত সেই যুবক বলেন, আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে উদ্যানের ভেতরে আসছি। সে আসতেছে।

গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এখানে কেন? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রমনার পেছনের গেটের দিক দিয়ে ঢুকে মুক্তমঞ্চের কাছে এসে বসেছিলাম।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ সাংবাদিকদের বলেন, সেনাবাহিনী ও পুলিশ নিয়ে যৌথ অভিযান চালানো হয়েছে।

জানা যায়, আজ সন্ধ্যায় তিন নেতার মাজার সংলগ্ন এলাকা ও সোহরাওয়ার্দী উদ্যানে অভিযোগ পরিচালনা করা হয়। এ সময় অনেককে আটক করতে দেখা যায়।

- Advertisement -

Related Articles

Latest Articles