আমিরাতের প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট, আ.লীগের পক্ষে প্রভাব তৈরির চেষ্টা

আমিরাতের প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট, আ.লীগের পক্ষে প্রভাব তৈরির চেষ্টা - the Bengali Times
ছবি রিউমর স্ক্যানার

সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাশিমির বিভিন্ন ছবি ও ভিডিও প্রোফাইলে ব্যবহার করে আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব তৈরির চেষ্টার প্রমান পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বাংলাদেশের তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার জানায়, গত বছরের সেপ্টেম্বরে ‘Tamanna Aktar Yesmin’ নামের একটি ফেসবুক প্রোফাইল নিয়ে অনুসন্ধান চালা নো হয়। অনুসন্ধানে উঠে আসে, প্রোফাইলটি থেকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাশিমির বিভিন্ন ছবি ও ভিডিও এমনভাবে উপস্থাপন করা হয়েছিল, যেন প্রোফাইলধারী আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী ভূমিকা পালন করছেন।

- Advertisement -

এ নিয়ে প্রতিবেদন প্রকাশের কিছুদিনের মধ্যেই প্রোফাইলটি ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর নামের বানানে সামান্য পরিবর্তন এনে ‘Tamanna Akhter Yesman’ নামে আরেকটি প্রোফাইল খোলা হয়। নতুন এই প্রোফাইলটিও পূর্বের মতো একই কৌশলে পরিচালিত হচ্ছে। এখান থেকেও রিম আল হাশিমির পুরোনো ছবি ও ভিডিও ব্যবহার করে এমনভাবে প্রচার চালানো হচ্ছে, যাতে একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের ভাবমূর্তি গড়ে তোলা যায়।

ফেসবুকের ট্রান্সপারেন্সি সেকশন বিশ্লেষণে দেখা গেছে, প্রোফাইলটি ২০২৪ সালের ২৪ নভেম্বর খোলা হয়েছে এবং এটি বাংলাদেশ থেকেই পরিচালিত হচ্ছে। সাত মাসের ব্যবধানে এর অনুসারীর সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে।

প্রোফাইলে আপলোড করা ছবি, ভিডিও ও বিবরণ দেখে সাধারণ ব্যবহারকারীদের মনে হতে পারে, এটি আওয়ামী লীগপন্থি আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় কোনো নারী নেত্রীর প্রোফাইল।

বিভিন্ন পোস্টে দেখা যায়, তিনি ভারতের কোথাও অবস্থান করছেন এবং সময় সময় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করছেন। এছাড়া ভারতে আসা বিভিন্ন বিদেশি নেতার সঙ্গে তার যোগাযোগ এবং বিদেশ সফরে গিয়ে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের কথাও উল্লেখ করা হয়।

তবে অনুসন্ধানে এসব দাবির পক্ষে কোনো বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায়নি। বরং দেখা গেছে, প্রোফাইলটিতে রিম আল হাশিমির পুরোনো কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ব্যবহার করে ভিন্ন একটি পরিচয় তুলে ধরার চেষ্টা চলছে। এতে প্রোফাইলধারী নিজেকে একজন আন্তর্জাতিকভাবে পরিচিত, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করতে চাচ্ছেন। কখন কোথায় সফর করেছেন, কখন ফিরেছেন, এমন তথ্যও নিয়মিতভাবে জানাচ্ছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles