টরোন্টোর পাশে ক্যানু ডুবে দুজন বাংলাদেশির দুঃখজন মৃত্যু

টরোন্টোর পাশে ক্যানু ডুবে দুজন বাংলাদেশির দুঃখজন মৃত্যু - the Bengali Times
সম্প্রতি টরোন্টোর পাশে ক্যানু ডুবে দুজন বাংলাদেশির দুঃখজন মৃত্যু এবং আমাদের Safety বা নিরাপত্তা বিষয়য়ক কিছু কথা

সম্প্রতি টরোন্টোর পাশে ক্যানু ডুবে দুজন বাংলাদেশির দুঃখজন মৃত্যু এবং আমাদের Safety বা নিরাপত্তা বিষয়য়ক কিছু কথা।

প্রথমেই শোক প্রকাশ করছি প্রয়াত দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যুতে এবং সমবেদনা জানাচ্ছি তাদের রেখে যাওয়া আত্মীয়স্বজন এবং বন্ধুবাধবদেরকে। উল্লেখ্য উনারা যে লেকে মারা গেছেন ওখানে আমি বেশ কয়েকবার ক্যানু চালাতে গেছি।

- Advertisement -

ঘটনা সমন্ধে আমি বিস্তারতিত খুব বেশি জানিনা, তবে বিষয়টি জানার পরে আমার মনে হলো এই বিষয়ে সতর্কতা বা safety নিয়ে কিছু বলি, কারণ আমি মাঝে মধ্যেই অনেককে দেখি ছোটোখাটো অনেক Safety বিষয় অবজ্ঞা করে যান, যেমন সবসময় গাড়ির সিটবেল্ট না বাধা, পানিতে গেলে লাইফ জ্যাকেট না গায়ে লাগানো, মদ্য পান করে বা অন্য কোনো নেশা করে ওই সমস্ত যানবাহন চালানো ইত্যাদি। কেউ কেউ আবার যথাযত দক্ষতা না থাকা সত্ত্বেও ভূমিতে বা পানিতে চলা যানবাহন নিয়ে বের হরে যান।

হয়তো এ কারণে বিপদ বা দুর্ঘটনা খুব ঘন ঘন হয় না, তথাপি আপনি নিশ্চয় চাইবেন না, সেই সীমিত সংখ্যার মধ্যে আপনি বা আপনার প্রিয়জন পড়ুন।

দয়া করে ছোট-বড়ো সব ধরণের নিরাপত্তামূলক বা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করুন। যেহেতু জীবন-মরণ আল্লাহতালার হাতে, তাই সমস্ত কিছু করার পরেও দুর্ঘটনাজনক মৃত্যু হতে পারে, সে ক্ষেত্রে অন্তত আপনার কোনো আক্ষেপ বা regret থাকবে না। তা ছাড়া গবেষণায় দেখা গেছে দুর্ঘটনাজনিত মৃত্যুর হার অনেক কমানো যায় যদি কি কিনা যথাযত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

অনেকেই হয়তো বলবেন উনারা এইরকম দায়িত্বশীল অবস্থানের ব্যাক্তি হওয়ার পরেও কেন লাইফ জ্যাকেট পরেননি বা যথাযত Safety Precaution নিয়েছিলেন কিনা ইত্যাদি।  আসলে এই ধরণের রিলাক্সের সময়ে অনেকেরই ব্যাপারটি Ignore হয়ে যেতে পারে, সে জন্যই আপনার গ্ৰুপে/পরিবারে অন্তন্ত একজন থাকতে হবে যিনি বিষয়টি তদারকি করেন।

আমার বৌ এবং কিছু আত্মীয়স্বজনসহ অনেকেই আমাকে খুঁতখুঁতে বা ভীত বলে টিজ করে, আমি তাতে কিছু মনে করি না, কারণ আমার খুকখুতানিতে বা ভীতির কারণ যদি কোনো দুর্ঘটনা এড়ানো যায় সেটাই বোরো বিষয়। By the way যারা যথাযত সেফটি বিষয়ে জানেন এবং সতর্কতা অবলম্বন করেন তাদের আমার কথা না শুনলো চলবে।

সৃষ্টিকর্তা আমাদের সবার মঙ্গোল করুন।

ক্যানু সন্মন্ধে যাদের ধারণা নেই তারা সঙ্গের আমাদের গত সামারের ক্যানউইং এর ক্লিপটি দেখতে পারেন।

 

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles