নিজ উপজেলায় অবরুদ্ধ ভিপি নূরকে উদ্ধার করল সেনাবাহিনী

নিজ উপজেলায় অবরুদ্ধ ভিপি নূরকে উদ্ধার করল সেনাবাহিনী - the Bengali Times
ছবি সংগৃহীত

নিজ এলাকা পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ জুন) রাত ১১টার দিকে এই নেতা তার নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে অবরুদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনা শুনে সেনাবাহিনী সেখানে যাওয়ার অনেক পর তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

বুধবার (১১ জুন) গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের পরিচিতি সভায় বিএনপিকে নিয়ে বিভিন্ন বক্তব্য দেয়ার জেরে ভিপি নূরের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ জুন) নিজ ইউনিয়নে চর বিশ্বাসে গণঅধিকার পরিষদ ও বিএনপি নেতাকর্মীরা মধ্যে বিরোধের জেরে চর বিশ্বাস ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এতে বিএনপি ও গণঅধিকারের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এর জেরে সন্ধ্যায় গলাচিপা উপজেলার বকুলাবাড়িয় একটি রাজনৈতিক কর্মসূচি শেষে উপজেলা সদরে ফেরার পথে সড়কে গাছের গুড়ি ও লাঠিশোটা নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নূরের পথ আটেক দিলে তিনি অবরুদ্ধ হয়ে পড়েন। পরে রাত আড়াইটার দিকে পুলিশ ও সেনা সদস্যরা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা কমপ্লেক্স এর ডাক বাংলোতে পৌঁছে দেয়।

- Advertisement -

এদিকে উদ্ধারে দেরি হওয়া এবং সড়ক অবরোধ করে রাখা নেতাদের কর্মীদের বিরুদ্ধে পুলিশ ও সেনাবাহিনী কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ভিপি নূর।

ভিপি নূর বলেন, আমাকে আমার নিজ এলাকায় অবরুদ্ধ করে রাখা হয়েছে। সেনাবাহিনী পুলিশ তাদের কাছে স্যালেন্ডার করেছে, কিভাবে এরা একটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করবে।’

এদিকে পুরো পরিস্থিতি নিয়ে শুক্রবার বিকেল ৩টায় গলাচিপা অফিসার্স ক্লাবে সংবাদ সম্মেলন করবেন ভিপি নুরুল হক নূর।

 

- Advertisement -

Related Articles

Latest Articles