গুলশানে রাস্তার মাঝে লেহেঙ্গা পরে চমকে দিলেন তরুণী

গুলশানে রাস্তার মাঝে লেহেঙ্গা পরে চমকে দিলেন তরুণী - the Bengali Times
ছবি সংগৃহীত

রাজধানীর গুলশান ২ নম্বর সার্কেলে দিনের আলোয় ভরা যানজটের মধ্যেই এক তরুণীর কাণ্ড দেখে হতবাক পথচারী থেকে শুরু করে গাড়ি আরোহীরা। যানজটে হর্ন আর গাড়ির কোলাহলের মধ্যেই এক তরুণী সড়কের ডিভাইডারের ওপর সবার সামনেই একটি লেহেঙ্গা পরা শুরু করেন। মুহূর্তেই এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়।

জ্যামে আটকে থাকা শতশত মানুষের চোখের সামনে এবা তরুণী হাতে একটি মাঝারি সাইজের লাগেজ নিয়ে পৌঁছে যান সড়কে—যেখানে সাধারণত পথচারীরা পারাপার হন। এরপর সেই লাগেজ খুলে বের করেন একটি শপিং ব্যাগ। তারপর ব্যাগ থেকে বের হয় একটি আকর্ষণীয় লেহেঙ্গা, যা তিনি রীতিমতো সবার সামনে পরতে শুরু করেন।

- Advertisement -

চারপাশের লোকজন প্রথমে হতচকিত হলেও পর মুহূর্তেই মোবাইল ক্যামেরা তাক করে ভিডিও ধারণ শুরু করেন। কেউ কেউ হাসছেন, কেউ আবার বিস্ময়ে তাকিয়ে। কেউ কেউ গাড়ির জানালা খুলে মন্তব্য করছেন, কেউ আবার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মজা করছেন।

তরুণী অবশ্য ছিলেন আত্মবিশ্বাসী ও নির্ভার। পরিপাটি ভঙ্গিতে লেহেঙ্গা পরে হেঁটে যান সামনে, একজন দর্শকের দিকে মৃদু উড়ন্ত চুমু ছুড়ে দেন—ঠিক যেন একটি শুটিং দৃশ্য।

ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কেউ বলছেন, এটি নিঃসন্দেহে একটি পোশাক ব্র্যান্ডের নতুন ধরনের প্রচারণা। তবে অনেকেই জানেন না—এটা বাংলাদেশের ঘটনা কিনা।

একজন মন্তব্য করেন, “আমি প্রথমে ভেবেছি বিদেশি কিছু হচ্ছে। পরে পাশের বোর্ডে বাংলা লেখা দেখে বুঝলাম এটা আমাদের দেশেই হচ্ছে!”

অন্য এক নেটিজেন লিখেছেন, “যদি এটা প্রমোশনাল ভিডিও হয়, তাহলে খুব চিন্তাভাবনা করে করা দরকার ছিল। ঠিক আছে, জায়গাটা গুলশান—কিন্তু সবাই এমন স্টান্ট গ্রহণ করবে না।”

- Advertisement -

Related Articles

Latest Articles