শেখ হাসিনার বিচারকাজ সরাসরি দেখা যাবে টেলিভিশনে

শেখ হাসিনার বিচারকাজ সরাসরি দেখা যাবে টেলিভিশনে - the Bengali Times
ছবি সংগৃহীত

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রবিবার শেখ হাসিনা, আসাদুজ্জামান খান, কামাল চৌধুরী ও আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে—জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

- Advertisement -

তিনি বলেন, আগামী ১২ মে এ মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে। তদন্ত সংশ্লিষ্টরা জানায়, জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার পেছনে শেখ হাসিনার সরাসরি নির্দেশের অডিও পাওয়া গেছে।

এদিকে, আজ বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রাইব্যুনালের বিচারকাজ সরাসরি সম্প্রচার হবে টেলিভিশনের পর্দায়। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের এই দৃশ্য দেখবে পুরো দেশ।

আইনজীবীরা বলছেন, এতে নিশ্চিত হবে বিচারকার্যের স্বচ্ছতা।

- Advertisement -

Related Articles

Latest Articles