জিতো না হয় হারো

জিতো না হয় হারো - the Bengali Times
করিডোর এর ব্যাপারটা অত সহজ নয় এমন নয় যে প্রপোজাল লিখলাম আর হাতিয়ে নিলাম

গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি দেখছি। বিএনপির মাস্টারস্ট্রোক সত্যিই অবাক হবার মত। সম্মুখ সারির নেতাদের বক্তৃতা, বিবৃতি,  সংবাদ সম্মেলন খুবই পরিণত ।  বিএনপির রাজনৈতিক চালে না পেরে ওরা ইন্ডিয়া, র নিয়ে ট্যাগ দেওয়া শুরু করেছে ।  আসলে এনজিও করে পোক্ত লোকজন  রাজনীতিতে ও যে পোক্ত  হবে তার কোন গ্যারান্টি নেই । এই যেমন অন্তর্বর্তীরা হাইকোর্টের রায়কে অস্বীকার করে বসলো,  সামান্য এক মেয়র পদ ছেড়ে দিতে চাইল না,  তাতে বিএনপি ধরে ফেলেছে ক্ষমতাসীনদের যাবতীয় চালাকি ।

ক্ষমতা এবং ক্ষমতার বাইরে ইসলামিস্ট রাজনৈতিক শক্তি  আওয়ামী জুজুর ভয় দেখিয়ে বিএনপি কে আর দমিয়ে রাখতে পারছে না। আসলে বিএনপি তো দীর্ঘদিনের রাজনৈতিক দল,  তারা জানে ক্ষমতার লড়াইটা করতে হয় ক্ষমতাসীনদের সাথে,  ক্ষমতা থেকে যারা চলে গেছে তাদের ছায়ার  সাথে লড়াই করে কোন ফায়দা নেই। এই ঘটনায়  বিএনপির এক দিক দিয়ে লাভ হল,  বিএনপি তাদের মাঠের শক্তিটাও পরীক্ষা করে নিতে পারল এই সুযোগে। ডিসেম্বরে নির্বাচন দিতে হবে,  বিএনপি’র এই এক দাবিতেই ক্ষমতাসীনদের প্রায় হেলে যাবার অবস্থা। তার সাথে তো আছেই করিডোর নিয়ে সেনাবাহিনীর বেঁকে  বসা।

- Advertisement -

পরিচিত অনেককে দেখেছি বিএনপির নামে জপ তপ করত কিন্তু সরকারের ইসলামী বলয় এর বিরুদ্ধে বিএনপি যেই বলতে  শুরু করেছে, ছদ্মবেশী বিএনপি সমর্থকেরা বিএনপি’র কাছ থেকে কেটে পড়তে শুরু করে,  ইনিয়ে বিনিয়ে  বিএনপিকে দোষারোপ করছে ইন্ডিয়া আর র এর এজেন্ট  বলে। এতে বিএনপি’র লাভ হল,  এই চলমান আন্দোলনে তারা গম থেকে তুষকে আলাদা করে ফেলতে পারছে। যেমন মাহমুদুর রহমান, ভদ্রলোক যদিও বিএনপির নেতৃত্বে আছেন, কিন্তু এই এক ইস্যুতে তিনি পিছিয়ে পড়েছেন তার জামাত ঘেঁষা অবস্থানের কারণে। পিনাকি, ইলিয়াসের সাথে ওনার সখ্য তো একেবারে পাবলিক রেকর্ড, আর  বিএনপির বিরুদ্ধে পিনাকির গত দুই সপ্তাহের বিষোদগার ও আর লুকোছাপার মধ্যে নেই।

তাই সামনের দিনে যেহেতু আপাতত আওয়ামী লীগ নেই, রাজনৈতিক লড়াইটা হবে বিএনপি বনাম ইসলামী দলগুলোর মধ্যে আর সেসব দলের নেতৃত্বে আছে জামায়াত এবং এন সি পি।  আসলে এনসিপি তো  ইউনুসের দল,  ২০০৮ সালের নাগরিক পার্টি নামে একবার চেষ্টা করেছিল, তখন হয়নি কিন্তু এবার মাস্টারমাইন্ডদের  নিয়ে দল গোছানোর  কাজ মোটামুটি হয়ে গেছে। তাই সংস্কার আর বিচারের নামে নির্বাচন পিছিয়ে আরো একটু গুছিয়ে নেবার অপেক্ষা করছিল কিন্তু বিএনপি চালটা মোক্ষম সময়ে ধরে ফেলেছে। আর মাঝখানে সেনাবাহিনী করিডোর নিয়ে বিগড়ে যাওয়ায় বেকায়দাটা হয়েছে আরো বেশি।

করিডোর এর ব্যাপারটা অত সহজ নয়, এমন নয় যে প্রপোজাল লিখলাম আর  হাতিয়ে নিলাম। বাংলাদেশের সমুদ্র, সেন্ট মার্টিন এসবের উপর শকুনের দৃষ্টি নিয়ে অপেক্ষা করছে আমেরিকা, চায়না, ভারত, মায়ানমার সবাই। তাই আপাতত ক্ষমতায় টিকে থাকবার লোভে  আমেরিকা চাইল আর দিয়ে দিলাম,  সেটা হবার নয়। বাংলাদেশ পড়ে যেত বাইরের শক্তিগুলোর প্রক্সি ওয়ারের মধ্যে, সেই ঝক্কি সামলাতে হতো সেনাবাহিনীকে। এনজিও রা না জানুক,  সেনাবাহিনী তো জানে তাদের সীমাবদ্ধতা।  তাই তারা এক বাক্যে বলে দিয়েছে নো ব্লাডি করিডোর। এসব বাক বিতন্ডায় অন্তবর্তীদের মানহানি হয়েছে,  কিন্তু কি আর করার আছে। রাজনীতি তো আর ব্যক্তিগত মান অভিমানের বিষয় নয়,  রাজনীতি হচ্ছে বাইনারি ,  হয় জিতো না হয় হারো।

- Advertisement -

Related Articles

Latest Articles