হঠাৎ কেন রহস্যময় পোস্ট মেহজাবীনের

হঠাৎ কেন রহস্যময় পোস্ট মেহজাবীনের - the Bengali Times
মেহজাবীন চৌধুরী

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে অসংখ্য নাটকের মাধ্যমে ভক্তদের মন কেড়েছেন তিনি। নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন এ অভিনেত্রী। মেহজাবীন সব সময় হাসিখুশি থাকতে পছন্দ করেন। তবে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন এক পোস্ট করেছেন যা দেখে অনুরাগীরা রীতিমতো অবাক হয়েছেন।

সোমবার সন্ধ্যায় মেহজাবীন তার ভেরিফায়েড ফেসবুকে পেজে লিখেছেন, ‘বেঁচে থাকার শক্তি নাই, মরে যাওয়ার সাহস নাই।’

- Advertisement -

স্ট্যাটাসটি পোস্টের পর থেকেই তাতে প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। নাবিল নামে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, কি হইলো হঠাৎ মেহজাবীন আপু? সবাই তো মনে করে আপনাদের কোনো দুঃখ নাই।

ময়না নামে একজন লিখেছেন, আপনি এমনটা বলবেন এটা আপনার ফ্যানরা কখনোই চিন্তা-ভাবনাও করেনি। মুহাইমিন আহসান নামে এক অনুরাগী লিখেছেন, আজ নয় কাল সব ঠিক হয়ে যাবে। সবাই জীবনে ভালো-খারাপ এর সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে।

এ দিক আবার অনেকে এ বিষয়টিকে নিয়ে হাসি তামাশা করছে। আরিফুল ইসলাম জয় নামে একজন লিখেছেন, চাঁপাই নবাবগঞ্জ এসে আম খেয়ে শক্তি নিয়ে যান।

উল্লেখ্য, মেহজাবীন চৌধুরী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মেহজাবীন পরিচিতি অর্জন করেন। টেলিভিশন নাটক ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’র মাধ্যমে তার ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে।

- Advertisement -

Related Articles

Latest Articles