গলা চেপে ধরলেন ভাই, পুরুষাঙ্গ কেটে দিলেন ভাবি

গলা চেপে ধরলেন ভাই, পুরুষাঙ্গ কেটে দিলেন ভাবি - the Bengali Times
হেলাল উদ্দিন

কুষ্টিয়া কুমারখালীতে হেলাল উদ্দিন (৪২) নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তার ভাবি বিরুদ্ধে। আজ শুক্রবার (২৪ মে ) বিকেলে জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের গফুর শেখের ছেলে।

আহতা হেলাল কুমারখালী ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

- Advertisement -

আহতের স্ত্রী রানু বেগম বলেন, আমার ভাসুর বাড়ির প্রবেশের রাস্তায় খড় গাদা রাখার কারণে বাড়ি ঢুকতে অসুবিধা হচ্ছেছিল। খড় সরানোর কথা বললে আমার ভাসুর জালাল আমার স্বামীর গলা চেপে ধরে এবং তার স্ত্রী রোজিনা অন্ডকোষ চেপে ধরলে আমার স্বামী জ্ঞান হারিয়ে ফেলেন। তখন কাঁচি দিয়ে আমার স্বামীর পুরুষাঙ্গ কেটে দেয় রোজিনা। আমি ঠেকাতে গেলে আমাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে।

তাদের সঙ্গে বসতবাড়তি যাতায়াতের পথ নিয়ে মাঝে মাঝেই ঝগড়া হয় কিন্তু আজ তারা আমার স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে। পুরুষাঙ্গে ১০ টি সেলাই লেগেছে। তারা অবস্থা আশঙ্কাজনক মনে হচ্ছে।

কুমারখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) আকিবুল ইসলাম আকিব জানান, এই বিষয়ে শুনেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles