বিয়ে না করলে আত্মহত্যার হুমকি, যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিয়ে না করলে আত্মহত্যার হুমকি, যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - the Bengali Times
অর্চনা চৌধুরী মালি

ভারতের হায়দরাবাদে নিজ বাসা থেকে অর্চনা চৌধুরী মালিক (২৯) নামের এক নারী সফটওয়্যারকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে এক সহকর্মীকে ভিডিও কলে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রোববার রাত আড়াইটার দিকে অর্চনা ওই সহকর্মীকে ভিডিও কল করেন। সে সময় ওই সহকর্মী হায়দরাবাদের বাইরে মায়ের সঙ্গে একটি অনুষ্ঠানে ছিলেন। ভিডিও কলে অর্চনা তাঁকে বিয়ে না করলে নিজের জীবন শেষ করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ।

- Advertisement -

পরে ওই সহকর্মী বারবার যোগাযোগের চেষ্টা করেও অর্চনার সাড়া পাননি। ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি অর্চনার ফ্ল্যাটে পৌঁছান। সেখানে গিয়ে দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ।

খবর পেয়ে মাধাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অর্চনাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের জন্য বিশেষজ্ঞ দল পাঠানো হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

অর্চনা উত্তর প্রদেশের বাসিন্দা ছিলেন। তিনি হায়দরাবাদের মাইন্ডস্পেস তথ্যপ্রযুক্তি এলাকায় একটি সফটওয়্যার প্রতিষ্ঠানে কাজ করতেন।

পুলিশ জানিয়েছে, অর্চনার মৃত্যুর আগের পরিস্থিতি, ওই সহকর্মীর সঙ্গে তাঁর কথিত সম্পর্ক এবং মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানায়নি পুলিশ।

- Advertisement -

Related Articles

Latest Articles