সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ - the Bengali Times
সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে ১১ নভেম্বর রাতে। একটি ফেসবুক পোস্টে বিষয়টি নিজেই জানান তিনি।

- Advertisement -

সেই পোস্টে নুসরাত তাবাসসুম লিখেছেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’

তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

- Advertisement -

Related Articles

Latest Articles