নীল জলরাশিতে মুগ্ধ পারশা, ছুটির আমেজে ভাইরাল ছবি

নীল জলরাশিতে মুগ্ধ পারশা, ছুটির আমেজে ভাইরাল ছবি - the Bengali Times
সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী

নগরজীবনের ব্যস্ততা থেকে দূরে গিয়ে শ্রীলঙ্কার সমুদ্রসৈকতে অবকাশ কাটাচ্ছেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী। নীল জলরাশি, ঢেউ আর খোলা আকাশের মাঝে তার ছুটির মুহূর্তের বেশ কিছু ছবি ইতোমধ্যে নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের।

ভ্রমণের আনন্দের পাশাপাশি শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করছেন পারশা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ছবিতে কখনো তাকে সমুদ্রের পানিতে দাঁড়িয়ে ঢেউয়ের সঙ্গে আনন্দ করতে, আবার কখনো বালুচরে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দেখা গেছে।

- Advertisement -

ছবিগুলোতে পারশার পরনে ছিল সাদা রঙের নেটের পোশাক। মাথায় নান্দনিক হ্যাট, আর চারপাশে নীল সমুদ্র—সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে ছুটির দিনের আবহ।

একটি ছবিতে দূর সমুদ্রের দিকে তাকিয়ে মৃদু হাসতে দেখা যায় তাকে। অন্য একটি ছবিতে বালুচরে বসে বালিতে ভালোবাসার চিহ্ন আঁকছেন এই সংগীতশিল্পী। আবার আরেক ছবিতে সমুদ্রের সামনে পূর্ণ সাজে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।

পারশার এসব ছবি প্রকাশের পর অনুসারীদের মধ্যেও দেখা গেছে আগ্রহ। সমুদ্রের নীল জল আর সাদা পোশাকের মায়াবী মেলবন্ধনে ছবিগুলোতে ধরা পড়েছে তার অবকাশযাপনের স্বচ্ছন্দ ও প্রশান্ত মুহূর্ত।

- Advertisement -

Related Articles

Latest Articles