হারিয়ে যাওয়া বন্ধুত্ব ফিরিয়ে আনার ৫ সহজ উপায়

হারিয়ে যাওয়া বন্ধুত্ব ফিরিয়ে আনার ৫ সহজ উপায় - the Bengali Times

বয়স বাড়ার সঙ্গে নতুন বন্ধু তৈরি করা যেমন কঠিন হয়ে পড়ে তেমনি দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকা পুরনো বন্ধুর সঙ্গে আবার সম্পর্ক তৈরি করাও অনেক সময় অস্বস্তিকর মনে হয়

বয়স বাড়ার সঙ্গে নতুন বন্ধু তৈরি করা যেমন কঠিন হয়ে পড়ে, তেমনি দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকা পুরনো বন্ধুর সঙ্গে আবার সম্পর্ক তৈরি করাও অনেক সময় অস্বস্তিকর মনে হয়। তবে কিছু সহজ উদ্যোগের মাধ্যমে সেই পুরনো বন্ধুত্ব আবারও ফিরিয়ে আনা সম্ভব।

ফ্লোরিডার থেরাপিস্ট জেফরি মেল্টজারের মতে, পুরনো সম্পর্ক পুনরায় জাগিয়ে তুললে মানসিক শান্তি বাড়তে পারে। একই সঙ্গে কাছের মানুষরাও নিজেদের আরও মূল্যবান ও গুরুত্বপূর্ণ মনে করতে পারেন। সম্পর্ক ফিরিয়ে আনতে তিনি কয়েকটি উপায়ের কথা বলেছেন।

- Advertisement -

১. একসঙ্গে খেলাধুলা বা আনন্দের সময় কাটান

শৈশবে খেলাধুলার মাধ্যমে বন্ধুত্ব গড়ে উঠত। বড় হয়েও সেই পদ্ধতি কাজে লাগানো যায়। বোর্ড গেম খেলা, খেলাধুলা কিংবা অন্য কোনো আনন্দের কাজে একসঙ্গে সময় কাটালে সহজেই দূরত্ব কমতে পারে। এতে জোর করে গভীর আলোচনা করার চাপও থাকে না।

২. অভিন্ন আগ্রহ খুঁজে নিন

দুজনের পছন্দের কোনো বিষয়কে কথোপকথনের মাধ্যম বানানো যেতে পারে। বন্ধুর পছন্দের বিষয় সম্পর্কে আগ্রহ দেখান। আপনার কাছে তার পছন্দের বিষয়গুলোও গুরুত্বপূর্ণ—এমন অনুভূতি তৈরি হলে সম্পর্কের দূরত্ব কমতে শুরু করে।

৩. ছোট ছোট উষ্ণ মুহূর্ত তৈরি করুন

পুরনো বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ করতে চাইলে তার প্রশংসা করুন কিংবা ছোট কোনো আন্তরিক কাজ করুন। তাৎক্ষণিকভাবে সাড়া না পেলেও এমন আচরণ অপর পক্ষকে স্বাচ্ছন্দ্যবোধ করতে সাহায্য করে এবং যোগাযোগের পথ তৈরি করে।

৪. ইতিবাচক সম্পর্ককে গুরুত্ব দিন

সব সম্পর্ক সমানভাবে ইতিবাচক নয়। কেউ যদি বারবার আপনার ব্যক্তিগত সীমারেখা অমান্য করেন বা মানসিকভাবে আপনাকে ক্লান্ত করে তোলেন, তাহলে সেই সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বজায় রাখা যেতে পারে। এতে ইতিবাচক ও যত্নশীল মানুষদের জন্য সময় দেওয়ার সুযোগ বাড়ে।

৫. বর্তমান সময়টাকে উপভোগ করুন

পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলে অতীতের ভুল-ত্রুটি নিয়ে বেশি না ভেবে বর্তমান মুহূর্তে মনোযোগ দিন। তার কথা মন দিয়ে শুনুন, একসঙ্গে সময় উপভোগ করুন। আন্তরিক উপস্থিতিই অনেক সময় হারিয়ে যাওয়া বন্ধুত্বকে নতুন করে শক্তিশালী করার সবচেয়ে কার্যকর উপায় হয়ে উঠতে পারে।

- Advertisement -

Related Articles

Latest Articles