তিন শর্ত পূরণ হলেই ভারত সফরে যাবেন তারেক রহমান

তিন শর্ত পূরণ হলেই ভারত সফরে যাবেন তারেক রহমান - the Bengali Times
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এ সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির জন্য দিল্লির কাছে তিনটি শর্ত তুলে ধরেছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও অতিরিক্ত পররাষ্ট্রসচিব এ কে এম শহীদুল করিম জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সম্ভাব্য দ্বিপক্ষীয় সফর নিয়ে যোগাযোগ করছেন। তবে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে সেই প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

- Advertisement -

বাংলাদেশের পক্ষ থেকে তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে—শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া, ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তদের প্রত্যর্পণ এবং সফরের জন্য অনুকূল কূটনৈতিক পরিবেশ তৈরি করা।

শহীদুল করিম বলেন, এসব বিষয়ে ইতিবাচক অগ্রগতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের পথ সুগম হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তাঁকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সরকার একাধিকবার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles