আবেগহীন যুবকরাই কেন মেয়েদের বেশি আকর্ষণ করেন?

আবেগহীন যুবকরাই কেন মেয়েদের বেশি আকর্ষণ করেন? - the Bengali Times
যারা আমাদের বুঝে না আমরা কেনো তাকে বুঝতে মরিয়া হয়ে উঠি ছবি এআই

ছবি সংগৃহীতভালোবাসার হিসাব কখনোই সহজ নয়। অনেক সময় মানুষ এমন কারও প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, যিনি তার অনুভূতিকে খুব একটা গুরুত্ব দেন না কিংবা নিজের আবেগ সহজে প্রকাশ করেন না। প্রত্যাখ্যাত হওয়ার পরও তার একটি বার্তা, ফোনকল কিংবা সামান্য মনোযোগের অপেক্ষায় থাকা— এমন অভিজ্ঞতা অনেকের জীবনেই দেখা যায়। কিন্তু কেন এমন মানুষের প্রতিই আকর্ষণ বাড়ে?

মনোবিজ্ঞানীদের মতে, রহস্যময় ও আবেগ প্রকাশে সংযত ব্যক্তিত্ব অনেক সময় অন্যের মনে কৌতূহল তৈরি করে। বিশেষ করে কোনো যুবক নিজের সব অনুভূতি প্রকাশ না করলে তাকে বোঝার আগ্রহ বাড়তে পারে। তার কথাবার্তা, রসবোধ, চিন্তাভাবনা কিংবা পরিস্থিতি সামাল দেওয়ার ধরন অন্যদের তুলনায় আলাদা হলে সেই আকর্ষণ আরও বাড়ে।

- Advertisement -

এ ধরনের মানুষ কখনো দীর্ঘ সময় ধরে কথা বলেন, আবার কখনো হঠাৎ দূরত্ব তৈরি করেন। ফলে অপর পক্ষের মনে তৈরি হয় নানা প্রশ্ন—‘সে আসলে কী চায়?’, ‘আমাকে কি পছন্দ করে?’ কিংবা ‘কেন তার আচরণ এমন?’ এই অনিশ্চয়তা অনেক সময় কৌতূহল বাড়িয়ে দেয়। আর কৌতূহল থেকেই তৈরি হতে পারে গভীর আকর্ষণ।

আরেকটি কারণ হলো সহজে পাওয়া ও হারানোর ভয়। যে মানুষ সব সময় পাশে থাকার নিশ্চয়তা দেন, তাকে হারানোর আশঙ্কা অনেক সময় কম থাকে। বিপরীতে, যিনি যে কোনো সময় দূরে সরে যেতে পারেন বলে মনে হয়, তাকে ধরে রাখার আকাঙ্ক্ষা আরও তীব্র হতে পারে।

তবে রহস্যময় ব্যক্তিত্ব আর আবেগগত দূরত্ব এক বিষয় নয়। কম আবেগ প্রকাশ করা মানেই একজন মানুষ আকর্ষণীয় বা সম্পর্কের জন্য উপযুক্ত— এমনটা নয়। সুস্থ সম্পর্কের জন্য প্রয়োজন পারস্পরিক সম্মান, বিশ্বাস, স্পষ্ট যোগাযোগ ও দায়িত্ববোধ।

তাই শুরুতে রহস্য বা অনিশ্চয়তা আকর্ষণ তৈরি করলেও দীর্ঘমেয়াদি সম্পর্ক টিকিয়ে রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আন্তরিকতা, যত্ন ও পারস্পরিক বোঝাপড়া। শুধুমাত্র অবহেলা কিংবা অনিশ্চয়তাকে ভালোবাসা মনে করে সম্পর্ক ধরে রাখলে তা শেষ পর্যন্ত মানসিক ক্লান্তি ও হতাশার কারণ হতে পারে।

- Advertisement -

Related Articles

Latest Articles