তন্বী থাকার রহস্য জানালেন জয়া আহসান

তন্বী থাকার রহস্য জানালেন জয়া আহসান - the Bengali Times
অভিনেত্রী জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান জানিয়েছেন, ফিট থাকতে নিয়মিত জিমের চেয়ে কায়িক পরিশ্রম এবং স্বাস্থ্যকর জীবনযাপনকেই বেশি গুরুত্ব দেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের তন্বী চেহারার পেছনের অভ্যাসের কথা তুলে ধরেন এই অভিনেত্রী।

জয়া বলেন, নিয়মিত জিমে যাওয়ার অভ্যাস তার নেই। তবে প্রয়োজন হলে পিলাটিজ করেন। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিংয়ের আগে কয়েক মাস তিনি পিলাটিজের মাধ্যমে নিজেকে প্রস্তুত করেছিলেন।

- Advertisement -

অভিনেত্রীর ভাষ্য, চাষাবাদই তার অন্যতম প্রিয় শারীরিক ব্যায়াম। তিনি নিজ হাতে মাটি প্রস্তুত করা, কোদাল দিয়ে মাটি কোপানো এবং সবজি চাষের কাজ করেন। এসব কায়িক পরিশ্রম তাকে সুস্থ ও প্রাণবন্ত রাখতে সাহায্য করে বলে জানান তিনি।

খাদ্যাভ্যাস প্রসঙ্গে জয়া বলেন, নিজের বাগানে উৎপাদিত সবজি খেতেই তিনি বেশি পছন্দ করেন। রাসায়নিকমুক্ত খাবারের প্রতি তার আগ্রহ বেশি। যদিও মাঝে মধ্যে পিৎজা খেয়ে থাকেন, তবে অতিরিক্ত জাঙ্ক ফুড এড়িয়ে চলেন। তার মতে, কখনো সখনো পছন্দের খাবার খেলে অপরাধবোধে ভোগার প্রয়োজন নেই।

এ বিষয়ে পুষ্টিবিদ অনন্যা ভৌমিক বলেন, চাষাবাদ একটি কার্যকর শারীরিক ব্যায়াম। এতে ক্যালোরি ঝরে, পেশি শক্তিশালী হয় এবং শরীর পর্যাপ্ত সূর্যালোক পেয়ে ভিটামিন ডি তৈরি করতে পারে। পাশাপাশি বাগান বা চাষের কাজ মানসিক চাপ কমিয়ে শরীরে ‘হ্যাপি হরমোন’-এর নিঃসরণ বাড়াতেও সহায়ক।

তিনি আরও বলেন, যাদের চাষাবাদের সুযোগ নেই, তারা বড় পরিসরে বাগান করা বা খোলা জায়গায় নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলতে পারেন। এতে শরীর সক্রিয় থাকে এবং সুস্থ জীবনযাপন সহজ হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles