
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মেক্সিকো। তবে প্রিয় দলের বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মেক্সিকোর জনপ্রিয় মডেল ও সাবেক আবহাওয়া উপস্থাপক ইয়ানেত গার্সিয়া।
বিশ্বকাপজুড়ে নিয়মিত মেক্সিকোকে সমর্থন জানিয়ে পোস্ট করা ৩৫ বছর বয়সী ইয়ানেত, দলের বিদায়ের পরও ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দেন। লাল রঙের একটি স্বচ্ছ পোশাকে তোলা ছবি প্রকাশ করে তিনি লেখেন, “আমি মেক্সিকোকে ভালোবাসি! আমি মেক্সিকান হতে পেরে ভীষণ গর্বিত।”
ইংল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে জুড বেলিংহ্যামের জোড়া গোল এবং অধিনায়ক হ্যারি কেইনের পেনাল্টি থেকে করা গোলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইংলিশরা। মেক্সিকোর হয়ে জুলিয়ান কিনোনেস ও রাউল হিমেনেজ গোল করলেও শেষ পর্যন্ত হার এড়ানো সম্ভব হয়নি। ম্যাচের ৫৪তম মিনিটে জ্যারেল কোয়ানসাহ লাল কার্ড দেখলেও ১০ জনের দল নিয়েই জয় ধরে রাখে ইংল্যান্ড।
প্রিয় দলের বিদায়ে হতাশ হলেও ইয়ানেত তার পোস্টে মেক্সিকোর প্রতি অটুট ভালোবাসা ও গর্বের কথা তুলে ধরেন। ইনস্টাগ্রামে তার প্রায় ১ কোটি ৩২ লাখ অনুসারীর মধ্যে পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে।
পোস্টের মন্তব্যে ভক্তরা তার প্রতি ভালোবাসা ও সমর্থন জানান। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেন, আবার কেউ মেক্সিকো দলের প্রতি তার আন্তরিক সমর্থনের প্রশংসা করেন।
বিশ্বকাপে মেক্সিকোর যাত্রা শেষ হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়ানেত গার্সিয়ার এই পোস্ট সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

