শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট, নতুন আলোচনা মিষ্টি জান্নাতকে ঘিরে

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট, নতুন আলোচনা মিষ্টি জান্নাতকে ঘিরে - the Bengali Times
অভিনেত্রী মিষ্টি জান্নাত ও শাকিব খান সংগৃহীত ছবি

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মিষ্টি জান্নাত সামাজিক মাধ্যমে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন। পোস্টটি ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

সম্প্রতি অভিনেত্রী শবনম বুবলী দ্বিতীয়বারের মতো মা হওয়ার খবর প্রকাশ করেন। এ উপলক্ষে তাকে এবং শাকিব খানকে অভিনন্দন জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেন মিষ্টি জান্নাত।

- Advertisement -

পোস্টে তিনি লেখেন, ‘কন্যাসন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন।’

তবে অভিনন্দন বার্তার পাশাপাশি আরও একটি মন্তব্য যোগ করেন তিনি। মিষ্টি জান্নাত লেখেন, ‘এ বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা।’ একই সঙ্গে তিনি শাকিব খানকে ট্যাগ করেন।

এই মন্তব্যের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা আলোচনা। অনেক নেটিজেন পোস্টটির ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিতে শুরু করেন। কেউ কেউ ধারণা করেন, অভিনেত্রী হয়তো ভবিষ্যতের কোনো সুখবরের ইঙ্গিত দিয়েছেন। তবে তিনি কার কথা বলেছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি।

পোস্টের মন্তব্য ঘরে এক নেটিজেন রসিকতার ছলে সম্ভাব্য সন্তানের মা হিসেবে মিষ্টি জান্নাতের নাম উল্লেখ করলে অভিনেত্রীও হালকা মেজাজে জবাব দেন। তিনি লেখেন, ‘দিলাম একজনের জন্য, আর নাম এলো আমার। বুঝলাম না, ভালোই।’

উল্লেখ্য, শবনম বুবলী সম্প্রতি সামাজিক মাধ্যমে কন্যাসন্তান জন্মের খবর জানান। এর আগে পুত্র শেহজাদ খান বীরের মা হন তিনি। নতুন সন্তানের আগমনের মধ্য দিয়ে শাকিব খান তিন সন্তানের বাবা হয়েছেন বলে সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টে উল্লেখ করা হচ্ছে।

তবে মিষ্টি জান্নাতের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের প্রকৃত অর্থ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles