
সাবেক এনসিপি নেত্রী ডা তাসনিম জারা
সাবেক এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা হঠাৎ কোথায় যাচ্ছেন—এ নিয়ে সামাজিক মাধ্যমে কৌতূহল তৈরি হলেও বিষয়টি নিজেই পরিষ্কার করেছেন তিনি।
রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিমানবন্দরের সামনে তোলা একটি ছবি পোস্ট করেন তাসনিম জারা। পোস্টে তিনি জানান, তিনি দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল-এ যাচ্ছেন।
তিনি লিখেছেন, “যাচ্ছি ব্রাজিল। সাও পাওলোতে একটি আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে।”
এ সময় নিজের ছবি নিজে পোস্ট করার কারণও ব্যাখ্যা করেন তিনি। বলেন, “বিমানবন্দরের ছবি নিজেই পোস্ট করছি, কারণ এখন নিজের ছবি নিজে না দিলে অন্যরা দিয়ে দেয় এবং ক্যাপশনটা একটু অন্যরকম হয়।”
উল্লেখ্য, সাও পাওলো-তে অনুষ্ঠিতব্য ওই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতেই তার এই সফর।

