চিনি ছাড়া ডিম-সবজি কেক

চিনি ছাড়া ডিম-সবজি কেক - the Bengali Times
এখানে আছে গ্রিন পেপার রেড পেপার পাতা কপি মাশরুম লাল পেঁয়াজ কাঁচা মরিচ ধনিয়ার পাতা এবং ৩ টি ডিম্ এবং ডিমের সাদা অংশ ৪ ডিমের পরিমান সাথে অল্প পরিমানের দুধ

একই সাথে প্রোটিন এবং ফাইবার। দেখতে মিডল-ইস্টার্ন “কিসের” মতো মনে হলেও এটি জাস্ট ডিম্ এবং ভেজিট্যাবল দিয়ে বানানো। মূল উদ্দেশ্য হলো তেল ছাড়া ওমলেট টাইপ, আর কি। তেলের ব্যবহার বলতে গেলে আমরা একেবারে ছেড়েই দিয়েছি তাই আস্তে আস্তে বিনা তেলে বিভিন্ন জিনিস তৈরির চেষ্টা করছি। বিনা তেলে মাছ-মাংস এবং ডাল রান্না অলরেডি রপ্ত করে ফেলেছি, এখন অন্য জিনিসের চেষ্টা। স্বাদ ও ভালো এবং পুষ্টিসমমতো।

এখানে আছে গ্রিন পেপার, রেড পেপার, পাতা কপি, মাশরুম, লাল পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়ার পাতা এবং ৩ টি ডিম্ এবং ডিমের সাদা অংশ ৪ ডিমের পরিমান। সাথে অল্প পরিমানের দুধ।

- Advertisement -

এগুলি কালকে কোনো একটি কাজে ছোট করে কাটা ছিল। সঙ্গে গোল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া ও লবন।

চিনি ছাড়া ডিম-সবজি কেক - the Bengali Times

সব একসাথে মিশিয়ে ভালো করে নেড়ে তারপর আপনার পছন্দের পাত্রে ঢেলে ওভেনে দিয়ে বেক করবেন বড়োজোর ১৫ মিনিট লাগবে। Air Fryer এ করলে হয়তো সময় আরও কম লাগবে।

রেডি হয়ে গেলে আপনি এটি স্নাক্স হিসাবেও খেতে পারেন, স্যান্ডউইচ বা বার্গার বানাতে পারেন, রুটি বা ভাতের সাথেও খেতে পারেন। আপনি প্রোটিন ও ফাইবার একসাথেই পাচ্ছেন।

খেতে ভালোই লাগবে।

সময় এবং ঝামেলা কম। বাজারের যেকোনো সবজি দিয়ে আপনি বানাতে পারেন। যারা মাংস পছন্দ করেন তারা এর মধ্যে কিছু বিফ অথবা চিকেনের কিমা দিতে পারেন। আমরা শুধুমাত্র সবজিই পছন্দ করি।  চাইলে উপরে হালকা একটু লাইট চিজ ছড়িয়ে দিতে পারেন।

 

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles