আপনাদেরও ‘গুপ্ত’ বলার কারণেই পতন হবে : ডা. মিতু

আপনাদেরও ‘গুপ্ত’ বলার কারণেই পতন হবে : ডা. মিতু - the Bengali Times
ডা মাহমুদা আলম মিতু

হাসিনার মতো করে কেউ ক্ষমতায় আসার স্বপ্ন দেখবেন না বলে মন্তব্য করেছেন ‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডেপুটি চিফ অর্গানাইজার ডা. মাহমুদা আলম মিতু। এবার ভোটের দিন নারীরাই ভোটকেন্দ্র পাহারা দেবেন বলেও মন্তব্য করেন তিনি।

‎শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় নিবার্চনী ঐক্য জোটের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে মিতু বলেন, আপনি এসে চেয়ারম্যান হয়েছেন।

আমাদের ‘গুপ্ত’ বলেন, আপনি যে দেশে আসতে পেরেছেন, সেটাও আমাদের জন্য। হাসিনা ‘রাজাকার’ বলেই পতন হয়েছিল, আপনাদেরও ‘গুপ্ত’ বলার কারণেই পতন হবে।

এ সময় জুলাই আন্দোলনের পর বিএনপি ৫৫০টি সহিংসতা ঘটিয়েছে, চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগে আপনারাই হাজার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছেন বলে দাবি করেন ডা. মিতু।

১১ দলীয় নিবার্চনী ঐক্য জোটের দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার শুরু হয়েছে।

এই গণজোয়ার দেখে একটি দলের মাথা ঠিক নেই বলে মন্তব্য করেন তিনি।
‎তিনি আরো বলেন, হাসিনার মতো ক্ষমতায় আসার স্বপ্ন দেখবেন না। ভোটকেন্দ্র দখলের চেষ্টা করবেন না। আমরা নারীরা সব ভোটকেন্দ্র পাহারা দেব।

- Advertisement -

Related Articles

Latest Articles