রাজনীতিতে এবার পরিবর্তন আসবেই: তাসনিম জারা

রাজনীতিতে এবার পরিবর্তন আসবেই: তাসনিম জারা - the Bengali Times
ডা তাসনিম জারা

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা প্রচলিত ও পুরাতন ধারার রাজনীতির অবসান ঘটিয়ে এক নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। শুক্রবার (৩০ জানুয়রি) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, রাজনীতিতে এবার পরিবর্তন আসবেই। পুরাতন কোনো হিসাব আর মিলবে না।

তাসনিম জারা তার নির্বাচনি কৌশলের অংশ হিসেবে ‘ম্যাজিক সংখ্যা ৫’-এর ধারণা তুলে ধরেছেন।

- Advertisement -

তার মতে, যদি শুভাকাঙ্ক্ষীরা প্রত্যেকে অন্তত পাঁচজন করে আপনজনের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং পরিবর্তনের আবশ্যকতা বোঝান তবেই বড় ধরনের বিপ্লব ঘটানো সম্ভব। তিনি মনে করেন, আধুনিক ও সচেতন ভোটাররা এখন আর কেবল উচ্চ শব্দের মাইকিং বা রঙিন পোস্টারের চাকচিক্যে প্রলুব্ধ হন না বরং তারা প্রার্থীর সততা ও আন্তরিকতাকেই প্রাধান্য দেন।

ফেসবুক পোস্টে ডা. জারা গণতন্ত্রের মূল কথা হিসেবে জনগণের পছন্দকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি অভিযোগ করেন যে, নির্বাচনে অনেকে কাঁড়ি-কাঁড়ি টাকা খরচ করে কিংবা অবৈধ রঙিন পোস্টার ব্যবহার করে জনমতকে নিজেদের দিকে নিতে চায়। কিন্তু সচেতন মানুষের আলাপচারিতা সেই প্রচেষ্টাকে নস্যাৎ করে দিতে পারে।

এই কারণেই তিনি প্রচারণা হিসেবে বড় কোনো মিছিল বা শোডাউনের পরিবর্তে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং আন্তরিক আলাপচারিতাকে বেছে নিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই শুক্র ও শনিবারকে তিনি প্রচারণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে অভিহিত করেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles