স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা!

স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা! - the Bengali Times
সংগৃহীত ছবি

প্রবাসী স্বামীর পরকীয়া নিয়ে ইমুতে কথা কাটাকাটির জেরে কুমিল্লার লালমাইয়ে রোজিনা আক্তার (১৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর গ্রামস্থ বাবার বাড়ি থেকে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে। নিহত রোজিনা ওই গ্রামের রিকশাচালক নুরুল আমিনের মেয়ে। গত এক বছর আগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর গ্রামের ইয়াছিনের ছেলে দুবাই প্রবাসী অলি উল্যাহর সঙ্গে তার বিয়ে হয়।

- Advertisement -

দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান নেই।

নিহতের মা আনোয়ারা বেগম বলেন, কিছুদিন ধরে আমার মেয়ের স্বামী তার ভাইয়ের বউয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। প্রতিদিনই ইমুতে তারা কথা বলে। এ নিয়ে আমার মেয়ে প্রতিবাদ করায় এক সপ্তাহ আগে তাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়।

সোমবার বিকেলে ইমুতে আমার মেয়ের সঙ্গে তার স্বামীর কথা কাটাকাটি হয়।

এর জেরে আমার মেয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে বিকেল আনুমানিক ৩টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। বাড়ির লোকজন টের পেয়ে পুলিশের সহায়তায় ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। আমি তার স্বামীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেছি।

লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক বলেন, রোজিনা আক্তার নামের এক গৃহবধূর মরদেহ তার বাবার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের দাবি ওই নারী স্বামীর সঙ্গে কথা কাটাকাটির জেরে আত্মহত্যা করেছেন। নিহতের গলায় ওড়না পেঁচানোর দাগ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, নিহতের মা বাদী হয়ে মেয়ের প্রবাসী স্বামীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেছেন।

ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

- Advertisement -

Related Articles

Latest Articles