
সাড়ে চারশ কিলোমিটার ড্রাইভ করে তিনি পৌঁছে গেলেন অন্য একটি শহরে, বই প্রকাশনার অনুষ্ঠানে অটোয়া থেকে । তখন তিনি অবসর জীবন যাপন করছিলেন ।
বয়সের সংখ্যা গণনা করলে, সংখ্যা দাঁড়ায় অনেক কিন্তু তিনি ছিলেন প্রাণ প্রাচুর্যে ভরপুর একজন যুবকের মতন । আন্তরিকতায় যে সম্পর্ক গড়ে উঠেছিল উনার সাথে, তা অতুলনীয়। শ্রদ্ধাভরে স্মরণ করবো সব সময়।
সাহিত্যের সাথে উনার সম্পর্ক একটু দেরি করে হলেও প্রাণের টানছিলো অনবদ্ধ ।
অল্প সময়ের মধ্যে লিখেছিলেন এবং প্রকাশ করেছিলেন বেশ কয়েকটি বাংলা বই। ইংরেজিতে লেখার সাথে সম্পর্ক ছিল অনেক, আগে থেকে লিখেছেন অসংখ । কাজের জন্য ছিলেন মনপ্রাণ নিবেদিত ।
লেখালেখির সাথে ছিলেন সারা জীবন, লিখেছেন প্রচুর গবেষণা পত্র ও বই।
ইউনিভার্সিটিতে তিনি গণিত বিষয়ে পাঠদান ও গবেষণায় বিশেষ অবদান রাখেন, বিশেষ গণিতীয় ফাংশন, অরথোগোনাল পলিনোমিয়াল বিশেষ করে হাইপারজিওমেট্রিক সিরিজ ও বিশেষ গণিতীয় ফাংশনের ক্ষেত্রে। তাঁর রচিত বেসিক হাইপারজিওমেট্রিক সিরিজ, গ্রন্থটি আন্তর্জাতিকভাবে সুপরিচিত। অটোয়া শহরের কার্লেটন ইউনিভার্সিটিতে দীর্ঘদিন শিক্ষকতা করেন এবং সেখানেই সম্মানিত অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।
১৬ সেপ্টেম্বর ১৯৩২ সালে, ঢাকায় ড. মিজান রহমান জন্ম গ্রহণ করেন। পাঁচ জানুয়ারি ২০১৫ সালে অটোয়া, কানাডায় মৃত্যুবরণ করেন। একজন আদর্শ শিক্ষক ও মননশীল চিন্তাবিদ এবং সুন্দর মনের একজন মানুষ হিসাবে তাঁকে মনে রাখব শ্রদ্ধার সাথে ।
টরন্টো, কানাডা

