ফ্লাইট বাতিল, বাধ্য হয়ে অনলাইনে বিয়ের অনুষ্ঠানে বর-কনে

ফ্লাইট বাতিল, বাধ্য হয়ে অনলাইনে বিয়ের অনুষ্ঠানে বর-কনে - the Bengali Times
সংগৃহীত ছবি

আত্মীয়স্বজন, অতিথিরা সকলেই উপস্থিত হয়েছিল বিয়ের অনুষ্ঠানে। তবে যাদের জন্য বিয়ের এই অনুষ্ঠান, সেই বর-কনেই নেই অনুষ্ঠানস্থলে। ফ্লাইট বাতিল হওয়ায় নিজেদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় অনলাইনে নিজেদের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন তারা। ভারতের কর্ণাটকে ৩ ডিসেম্বর এমন এক ঘটনাই ঘটেছে।

কর্মসূত্রে বেঙ্গালুরুতে অবস্থান করা সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার দম্পতি কর্নাটকের হুব্বালির মেধা ক্ষীরসাগরের সঙ্গে ওড়িশার ভুবনেশ্বরের সঙ্গম দাসের গত ২৩ নভেম্বর ভুবনেশ্বরে বিয়ে হয়। কর্নাটকে মেধার বাড়িতে ৩ ডিসেম্বর বিয়ের অনুষ্ঠানের (রিসেপশন) আয়োজন করা হয়েছিল।

- Advertisement -

অনুষ্ঠানে অংশ নিতে ২ ডিসেম্বরের ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানের টিকিটও কেটে নিয়েছিলেন নবদম্পতি। তবে নির্ধারিত সময়ে বাড়ি থেকে বেরিয়ে বিমানবন্দরে হাজির হয়ে জানতে পারেন, ইন্ডিগোর একের পর এক বিমান বাতিল হয়েছে।

সেই তালিকায় তাদেরও বিমান ছিল।

কর্নাটকগামী ইন্ডিগোর কোনো বিমানই সেদিন গন্তব্যের উদ্দেশে যায়নি। ফলে মঙ্গলবার কর্নাটকে যেতে না পেরে হতাশ হন নবদম্পতি। ৩ ডিসেম্বরও সেই একই অবস্থা।

তাই বাধ্য বিয়ের অনুষ্ঠানের মঞ্চে বড় টিভি লাগানো হয়েছিল। বর-কনের বেশে ক্যামেরার সামনে বসেছিলেন মেধা-সঙ্গম। আর কর্নাটকে বিয়ের আচার-রীতি পালন করা হচ্ছিল। এ ভাবেই বিয়ের বাকি পর্ব সারেন এ দম্পতি।

২ ডিসেম্ব্বর এক দিনে ইন্ডিগোর ২০০-রও বেশি ফ্লাইট বাতিল হয়েছিল।

যার জেরে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুর মতো ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। সূত্র : আনন্দবাজার

- Advertisement -

Related Articles

Latest Articles