হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন : হাসনাত আব্দুল্লাহ

হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন : হাসনাত আব্দুল্লাহ - the Bengali Times
ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যার কারণে উনার (খালেদা জিয়া) এই পরিণতি হয়েছে, ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন।

মেডিক্যালি অত্যাচারের মধ্য দিয়ে উনি গিয়েছেন। হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন উনাকে বাঁচিয়ে রাখেন।

- Advertisement -

মেডিক্যাল জটিলতা সঠিকভাবে সামাল দেওয়ার সুযোগ না থাকায় তিনি এখন সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “দেশের মানুষের ভালোবাসা ও দোয়াই এখন তার সবচেয়ে বড় শক্তি। আমরা আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সম্পর্কে নিজ চোখে আরও দেখতে পারবেন।”

তিনি দাবি করেন, কারাবন্দি অবস্থায় খালেদা জিয়ার চিকিৎসা প্রক্রিয়ায় বিভিন্ন সময়ে বাধা সৃষ্টি করা হয়েছে এবং চিকিৎসকদের ওপর চাপ প্রয়োগের অভিযোগও পাওয়া গেছে। এসব কারণে সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এনসিপির এই নেতা জানান, দেশের ভিন্নমতের রাজনীতি পোষণকারী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন। তিনি বলেন, “আমরা সবাই তার আরোগ্য চাই। দেশবাসীও আশা করছে তিনি দ্রুত সেরে উঠবেন।”

- Advertisement -

Related Articles

Latest Articles