পিংক লেক!

পিংক লেক! - the Bengali Times
গত রবিবার ভাগ্নে অনিককে নিয়ে গিয়েছিলাম কুইবেকের Gatineau Park এর Pink লেকের পাড় ধরে হাইকিং করতে

গত রবিবার ভাগ্নে অনিককে নিয়ে গিয়েছিলাম কুইবেকের Gatineau Park এর Pink লেকের পাড় ধরে হাইকিং করতে।

যদিও Fall এর শেষ এবং গাছের পাতা ঝরা শুরু হয়ে গেছে, তবুও বেশ কিছু পাতা ছিল এবং তখন দেখতে অনেক সুন্দর ছিল। Pink Lake টি Gatineau পার্কের ভিতরেই। খবু সুন্দর ছোট একটি লেক। উঁচু পাহাড়ের মাঝখানে লেকটি।

- Advertisement -

লেকের পাড়ে হাইকিং এর জন্য ওরা অনেক কাঠের সিঁড়ি দিয়ে দিয়েছে, তবে ওতো উঁচু দিয়ে উঠতে বেশ কসরত হবে। আপনার শরীর ভালো ফিট না থাকলে ওখানে হাইকিংএ যাওয়া ঠিক হবে না। তবে আমরা  অনেক উপযোগ করেছি।

লেকটি পুরা ঘুরতে প্রায় ৪ কিঃমিঃ হলেও আপনার এনার্জি খরচ হবে ২০ কিমি হাঁটার মতো।

হাইকিং এর সময় আমরা ছোট বড় অনেককেই  দেখেছি।

শুধু মাত্র একজন বাংলাদেশী এবং ২/১ জন ইন্ডিয়ান ছাড়া তেমন আমাদের মতো কাউকে দেখি নাই ,যদিও বেশ কিছু চাইনিজ বা জাপানিজ টাইপ লোকজন দেখেছি।

ওখানে হাইকিং করার পরে আমরা গিয়েছিলাম Champlain Lookout এ।  খুবই সুন্দর দৃশ। লোকজনও বেশ শান্তশিষ্ট এবং জায়গাগুলি বেশ পরিষ্কার ছিল।

অনেক ধন্যবাদ অনিককে আগের থেকে রুট প্ল্যান করে রাখার জন্য।

অটোয়া থেকে খুব বেশি দূরে না।

যদি কখনো না যেয়ে থাকেন তাহলে ওই দিকে গেলে একবার ঘুরে আসতে পারেন। আর গেলে সারাদিনের জন্য যাবেন, খাবার – দাবার বা স্নাক্স এবং অবশ্যই পর্যাপ্ত পানি সঙ্গে নিয়ে যাবেন।

 

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles