মামদানি বললেন, তিনি একজন মুসলিম

মামদানি বললেন, তিনি একজন মুসলিম - the Bengali Times
গতকাল নিউইয়র্কের মেয়র নির্বাচনের পর বিজয় ভাষণে জোহরান মামদানি বললেন তিনি একজন মুসলিম এবং একজন সোস‍্যাল ডেমোক্রাট একজন ইমিগ্রান্ট সেজন‍্যে তিনি কারো কাছে ক্ষমাপ্রার্থী নন বরং এর জন‍্যে তিনি গর্ব অনুভব করেন

গতকাল নিউইয়র্কের মেয়র নির্বাচনের পর বিজয় ভাষণে জোহরান মামদানি বললেন তিনি একজন মুসলিম এবং একজন সোস‍্যাল ডেমোক্রাট, একজন ইমিগ্রান্ট সেজন‍্যে তিনি কারো কাছে ক্ষমাপ্রার্থী নন বরং এর জন‍্যে তিনি গর্ব অনুভব করেন। সাথে সাথে উপস্হিত হাজার হাজার সমর্থক তার এই বক্তব‍্যকে হর্ষধ্বনি দিয়ে করতালি দিয়ে স্বাগত জানান। নিউইয়র্কে ষড়যন্ত্রমুলক ও মর্মান্তিক টুইন টাওয়ার ধ্বংসের পর বিগত ২৪টি বছর আমেরিকাসহ সারা বিশ্বে যেভাবে রাজনৈতিক ও ধর্মীয় বিদ্বেষে মুসলিমদেরকে কোণঠাসা এমনকি শত সহস্র মুসলিমকে হত‍্যা পর্যন্ত করা হয়েছে, বুলিয়িং করা হয়েছে, প্রকাশ‍্যে রাস্তাঘাটে অপমান, চড় থাপ্পর মারা হয়েছে সেখানে সেই নিউইয়র্ক শহরের মেয়র একজন মুসলিম তা কি কল্পনা করা যায়?

বর্তমানে আমরা অনেকেই নিজের ধর্ম পরিচয় দিতে কুণ্ঠাবোধ করি, বিশেষ করে ৯/১১ ঘটার পর থেকে। অথচ আমেরিকা কানাডার মত ইমিগ্রান্ট দেশের মুলমন্ত্র যে ডাইভারসিটি, মাল্টিকালচারালিজম তার মুল উদ্দেশ্যই হলো শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গর্বের সাথে স্ব স্ব সংস্কৃতি, ধর্ম ও জাতীয়তা পরিচয় দিয়েই একটা দেশকে পৃথিবীর সেরা দেশে পরিণত করা যায় যদি সেখানে আইনের শাসন থাকে, গনতন্ত্র থাকে এবং জবাবদিহিতা থাকে।

- Advertisement -

বাইবেলে হাত দিয়ে শপথ পড়লে কিংবা “ইন গড উই ট্রাস্ট” প্রকাশ‍্যে রাষ্ট্রীয়ভাবে প্রধান প্রধান জায়গায় লিখিত থাকলে অন‍্য কোন ধর্মের বা কারো শরীরে ফোস্কা পড়ে না কিন্তু যখনই কোরানে হাত দিয়ে শপথ পড়বেন, আল্লাহর একত্ববাদের কথা আপনি আপনার ধর্ম বিশ্বাস অনুযায়ী উচ্চারণ করবেন তখন আপনি মৌলবাদেী হয়ে যাবেন! এইসব মুখোশধারী লোকজন আবার এইসব দেশেও বাস করে এবং তথাকথিত প্রগতিশীল দাবী করে শব্দটাকে প্রতিটি দিন এবং মুহূর্ত অপমান করে। তবে আশার কথা তাদের পৃথিবী ছোট হয়ে আসছে এবং একসময় নিশ্চিহ্ন হয়ে যাবে যদি না তারা ঘোষণা দিয়ে মুসলিম বিরোধী, ইমিগ্রান্ট বিরোধী উগ্র জাতীয়তাবাদী কিছু বর্ণবাদীদের দলে যোগদান না করে।

 

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles