স্ত্রী চিৎকারে জানলেন নোবেল জয়, প্রথমে ভেবেছিলেন ভালুক দেখেছেন

স্ত্রী চিৎকারে জানলেন নোবেল জয়, প্রথমে ভেবেছিলেন ভালুক দেখেছেন - the Bengali Times
ছবি সংগৃহীত

স্ত্রীর চিৎকার শুনে প্রথমে মনে হয়েছিল, হয়তো ভাল্লুক এসেছে। কিন্তু পরে জানতে পারেন, আসলে তিনি নোবেল পুরস্কার জিতেছেন। এমনই এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে চিকিৎসায় নোবেল বিজয়ী ফ্রেড র‌্যামসডেল সঙ্গে।

মঙ্গলবার (৮ অক্টোবর) ‘দ্য গার্ডিয়ান’-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

- Advertisement -

এর আগে, সোমবার বিকেলে হাইকিংয়ের ফাঁকে বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ র‌্যামসডেলের স্ত্রী লরা ও’নিল চিৎকার শুরু করেন। চিৎকার শুনে র‌্যামসডেলের প্রথম ধারণা ছিল, হয়তো তার স্ত্রী কোনো ভাল্লুক দেখেছে। কিন্তু লরা আরও জোরে চিৎকার করে এক পর্যায়ে বলে ওঠেন, তুমি নোবেল জিতেছো।

৬৪ বছর বয়সী র‌্যামসডেল ও তার সহকর্মীরা রোগ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর গবেষণার জন্য এই সম্মান পেয়েছেন। তার গবেষণা অটোইমিউন রোগ, যেমন আর্থ্রাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস ও ক্রোনস রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

র‌্যামসডেল জানান, সাধারণত ছুটির সময়ে তিনি ফোনে অনলাইনে থাকেন না। তিন সপ্তাহের হাইকিং ট্রিপের প্রায় শেষ পর্যায়ে তারা মন্টানার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের কাছে অবস্থান করছিলেন।

র‌্যামসডেলকে শেষ পর্যন্ত নোবেল অ্যাসেম্বলি সাধারণ সম্পাদক থমাস পারেলম্যানের সঙ্গে কথা বলতে প্রায় ২০ ঘণ্টা সময় লেগে। পারেলম্যান জানান, ২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে কোনো পুরস্কার বিজয়ীর সঙ্গে যোগাযোগ করতে এতটা সময় লাগেনি।

নোবেল জয়ের পর র‌্যামসডেল বলেন, আমি কৃতজ্ঞ এবং বিনীত। এই কাজের স্বীকৃতি পাওয়ায় আমি আনন্দিত। এখন আমার সহকর্মীদের সঙ্গে এই সুখবর ভাগ করে নেওয়ার অপেক্ষায় আছি।

 

- Advertisement -

Related Articles

Latest Articles