‘রাতটা আমার সঙ্গে থাকো’, বাবার নায়িকাকে যে প্রস্তাব দিয়েছিলেন অভিষেক

‘রাতটা আমার সঙ্গে থাকো’, বাবার নায়িকাকে যে প্রস্তাব দিয়েছিলেন অভিষেক - the Bengali Times
অমিতাভ ও জিনাত আমান বামে ও অভিষেক বচ্চন ডানে

বাবার মতো তারকাখ্যাতি না পেলেও বলিউডের বেশ জনপ্রিয় মুখ অভিষেক বচ্চন। তাই নানা কারণেই ইন্ডাস্ট্রির সকলের আগ্রহ রয়েছে তাকে ঘিরে। ছোটবেলা থেকেই ইন্ডাস্ট্রির সঙ্গে পরিচিত জুনিয়র বচ্চন। তাই তিনি সকলের ভালোবাসা ও আদরের বলা চলে।

বাবা অমিতাভ বচ্চন এবং মা জয়া বচ্চন দুজনেই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। তাই ছোটবেলা থেকেই তিনি ছবির সেটে ঘুরে বেড়াতেন এবং অনেক তারকার সঙ্গে গল্প, আড্ডাও চলত। অনেকেই হয়তো জানে না, ওই ছোট বয়সেও এক সুন্দরী অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন বচ্চনপুত্র।

- Advertisement -

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক তার ছোটবেলার এক অত্যন্ত মজার এবং আজব আবদারের কথা প্রকাশ করেছেন, যা শুনে সেই সময়ের জনপ্রিয় অভিনেত্রী জিনাত আমান হেসে কুপোকাত হয়েছিলেন।

ঘটনাটি ১৯৮২ সালের। তখন অমিতাভ বচ্চন ও জিনাত আমান জুটি বেঁধে একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন। সেই সময় ‘মহান’ ছবির শুটিং চলছিল কাঠমান্ডুতে। আউটডোর শুটিং হওয়ায় অমিতাভের সঙ্গী হয়েছিলেন ছোট্ট অভিষেক বচ্চন, যার ছোটবেলা থেকেই সিনেমার প্রতি ছিল প্রবল আগ্রহ।

সেদিনের মতো শুটিং শেষ হওয়ার পর, গভীর রাত পর্যন্ত হোটেলের একটি রুমে ছবির টিমের আড্ডা চলছিল। সেখানে সোফার এক কোণায় বসে ছিলেন অভিষেক। রাত বাড়তেই যখন জিনাত আমান নিজের রুমের দিকে যেতে ওঠেন, ঠিক তখনই ছোট্ট অভিষেক তার হাত ধরে টেনে নেন।

এরপরই অভিষেকের প্রশ্ন, ‘তুমি কোথায় যাচ্ছ?’ জিনাত জানান যে তিনি ঘুমোতে যাচ্ছেন। সেই মুহূর্তে জুনিয়র বচ্চনের মুখে বেরিয়ে আসে সেই আজব আবদার।

অভিষেক জিনাতকে প্রস্তাব দেন, ‘তুমি আমার সঙ্গে শুয়ে পড়ো আজকে!’ ছোট্ট অভিষেকের মুখে এমন কথা শুনে অভিনেত্রী জিনাত আমান হেসে কুপোকাত হয়ে যান। তিনি জুনিয়র বচ্চনের গাল টিপে মজার ছলে জানান, ‘তুমি আগে বড় হও, তারপর!’

সেই ঘটনা আজও মনে রেখেছেন অভিষেক বচ্চন। বহু বছর পর, সম্প্রতি এক সাক্ষাৎকারে এই মজার ঘটনাটি প্রকাশ্যে আনলেন স্বয়ং অভিষেক বচ্চন। ভক্তরাও বেশ মজার ছলেই নিয়েছেন এটি।

 

- Advertisement -

Related Articles

Latest Articles