স্বামীর সম্মতিতে সজীবের সঙ্গে ‘আপত্তিকর’ সম্পর্কে সামিয়া?

স্বামীর সম্মতিতে সজীবের সঙ্গে ‘আপত্তিকর’ সম্পর্কে সামিয়া? - the Bengali Times
ছবি সংগৃহীত

দেশের জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘প্র্যাঙ্ক কিং’-এর প্রতিষ্ঠাতা ও মালিক সজীব উদ্দিন ওরফে পরিচালক আর্থিক সজীব এবং অভিনেত্রী শায়লা সাথীর বিরুদ্ধে একাধিক অনৈতিক ও অপেশাদার আচরণের অভিযোগ উঠেছে। এ নিয়ে মুখ খুলেছেন চ্যানেলটির বর্তমান ও সাবেক সদস্যরা। এরমধ্যে সাবেক সদস্য সামিয়া সুলতানা শোভার মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সামিয়ার দাবি, আর্থিক সজীব প্রায় ১০ বছর ধরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছেন। ইচ্ছাকৃতভাবে তাকে অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়াতে দেননি এবং তার একাধিক বিয়ে ভেঙে দিয়েছেন। এমনকি বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন।

- Advertisement -

পরে সামিয়া সিয়াম হারুন নামে একজনকে বিয়ে করেন। তিনি জানান, বিয়ের আগে সিয়ামকে অনেক বোঝানোর পর রাজি করানো হয়েছিল। আর্থিক সজীবের কর্মকাণ্ডের বিষয়ে তার স্বামী অবগত ছিলেন বলেও দাবি করেন সামিয়া।

সামিয়ার ভাষ্য, বিয়ের পরও সজীবের সঙ্গে তার কিছু ‘অসামাজিক ও আপত্তিকর’ কথোপকথন হয়েছে, যা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এতকিছুর পরও সজীব–সামিয়া ও তার স্বামী একই বাসায় থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি।

প্রশ্ন করা হয়— সজীব প্রেমের প্রস্তাব দিয়েছেন জেনেও কেন একই বাসায় থাকলেন? স্বামীর সম্মতিতে কি সম্পর্ক গড়ে উঠেছিল আপনাদের মধ্যে? জবাবে সামিয়া বলেন, “আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না; যা কিছু ছিল, সব একতরফা সজীবের পক্ষ থেকে।”

সামিয়ার দাবির সত্যতা যাচাই করতে তার স্বামী সিয়াম হারুনের সঙ্গে একাধিকবার খুদে বার্তা ও হোয়াটসঅ্যাপ কলে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। প্রতিবেদক পরিচয় নিশ্চিত করেও তার উত্তর মেলেনি।

এদিকে সামিয়ার স্বামীর নিরবতাকে অনেকে মনে করছেন, তার সম্মতিতেই সজীব সামিয়ার সম্পর্ক গড়ে উঠেছে। স্ত্রীকে পছন্দ করেন জেনেও কেন সজীবকে সাবলেট দিয়েছিলেন— এ প্রশ্নের উত্তর মেলেনি।

এ বিষয়ে জানতে চাইলে আর্থিক সজীব বলেন,“সব মিথ্যা। আমার নামে যা ইচ্ছে ছড়িয়ে আমার মান-সম্মান নষ্ট করার চেষ্টা চলছে। সামিয়া আমার দূর সম্পর্কের ভাগনি।”

- Advertisement -

Related Articles

Latest Articles