
মাঝে মাঝেই শুটিংয়ে অভিনেত্রীদের হেনস্তার কথা শোনা যায়। নতুনদের সঙ্গে বিষয়টি বেশি ঘটে। এরকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে বলিউডের চিরসবুজ অভিনেত্রী রেখারও। শুটিংয়ের সময় অনুমতি ছাড়াই রেখাকে চুম্বন করেছিলেন সহ অভিনেতা। টানা পাঁচ মিনিট ধরে চুম্বনে কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী।
অভিনেত্রী রেখার প্রথম সিনেমার সেটেই ঘটে এমন অপ্রত্যাশিত ও মন বিষাদের ঘটনা। ১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অঞ্জনা সফর’ (পরবর্তীতে ‘দো শিকারি’ নামে পরিচিত) ছবির শুটিং চলাকালীন, সহশিল্পী বিশ্বজিৎ সম্মতি ছাড়াই তাকে পাঁচ মিনিট ধরে চুম্বন করেন। এই ঘটনায় সেটের পরিবেশ থমথমে হয়ে যায়, আর রেখা শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়েন।
রেখার বয়স তখন মাত্র ১৫, আর বিশ্বজিৎ ছিলেন ৩২ বছর বয়সী একজন পূর্ণবয়স্ক অভিনেতা। রেখার জীবনী ‘রেখা : দ্য আনটোল্ড স্টোরি’ তে এই ঘটনা বিস্তারিত বর্ণনা করা হয়েছে।
ঘটনাটি ক্যামেরার সামনে ঘটলেও সেটে উপস্থিত কেউই বিরোধী হতে পারেননি। বরং সবাই নীরব দর্শক হয়ে থাকেন। নিরাপত্তাহীনতার মধ্যে মানসিকভাবে ভেঙে পড়েন রেখা, যা পরবর্তীতে তার জীবনের একটি আঁধারময় অধ্যায় হিসেবে বিবেচিত হয়।
‘অঞ্জনা সফর’ ছিল রেখার সিনেমার শুরু, কিন্তু এই অভিজ্ঞতা তাকে প্রভাবিত করেছিল দীর্ঘদিন। পরবর্তী সময়ে রেখা বলিউডের এক মর্যাদাপূর্ণ অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করলেও, এই স্মৃতি আজও অনেকের কাছে অজানা।

