
গ্রেপ্তারকৃত পরকীয়া প্রেমিকা ও প্রেমিক
পরকীয়া সম্পর্কের জেরে প্রায়ই অশান্তি লেগে থাকত স্বামী-স্ত্রীর মধ্যে। প্রেমের পথে কাঁটা দূর করতে তাই স্বামীকে খুন করেন। পরে মৃতদেহের পাশেই দিব্যি রাতভর ঘুম দিলেন স্ত্রী। এই খুনের পরিকল্পনায় সঙ্গে ছিলেন তার প্রেমিক। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তারা দু’জনের হত্যার কথা অপকটে স্বীকার করেন।
পুলিশ জানায়, প্রথমে স্বামীকে আকণ্ঠ মদ খাইয়ে অজ্ঞান করে স্ত্রী। বেহুশ স্বামীর পাশেই পরকীয়া প্রেমিককে নিয়ে যৌনাচারে মত্ত হয়। তার পর স্ত্রী এবং তাঁর প্রেমিক মিলে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করে। প্রেমিক চলে যাওয়ার পর স্বামীর লাশের পাশেই ঘুমিয়ে পড়েন স্ত্রী। সকালে ঘুম থেকে উঠে আকস্মিক স্বামীর মৃত্যুর খবর চাউর করেন।
তবে মহিলার শ্বশুর মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি থানায় অভিযোগ জানান। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। তখনই পুরো বিষয়টি প্রকাশ্যে আসে। গ্রেপ্তার হন মৃত যুবকের স্ত্রী ও তাঁর প্রেমিক। ভারতের ছত্তীসগঢ়ের গরিয়াবন্দ জেলায় নৃশংস এ ঘটনা ঘটে।

