
এই তো বছরখানেক দেড়েক আগে, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সরকারের যোগাযোগ, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রায় প্রতিদিনই স্যুটেড বুটেড হয়ে ছবি তুলতেন এবং সেসব ফেসবুকে পোস্ট করতেন। কোন কারন ছাড়াই একই ধরনের প্রায় অর্ধশতাধিক ছবি পোস্ট করতেন। রুচিহীনতার কারনে এসব ছবি দেখে গা গুলিয়ে যেত। কোন কারনে আমি ফেসবুকে তাকে ফলো করতাম। এই পাপের প্রায়শ্চিত্ত করতে এসব ছবি হজম করতে হতো। মানুষের রুচি যে কতো নিম্ম হতে পারে, সেসময়ে ফেসবুকে এসব ছবি না দেখলে বোঝা যেত না।
গতকাল আঙিনার কৃষির গার্ডেন ভিজিট প্রোগ্রামে এসেছিলেন ফেডারেল এম পি ডমিনিক ওরুখ। নীলু ভাবী ও জগলু ভাইয়ের ডেকের লেবু গাছের আড়ালে গিয়ে বললেন- “Azam, can you please take a picture?” ক্যাসুয়াল ড্রেসে ছায়া সুনিবিড় পরিবেশে তাঁর এ ছবিটি তুলেছিলাম আমার সেলফোনের ক্যামেরায়। না, তাঁর সাথে কোন ক্যামেরাম্যান ছিল না, নেতা কর্মীর আনাগোনাও নেই। সাধারণ ড্রেসে কি মার্জিত ভঙ্গিতেই না তিনি ছবি তোলার জন্য পোজ দিলেন।
এমনিতেই, ওরুখের এই ছবি দেখে ওবায়দুল কাদেরের সেসব ছবির কথা মনে পরে গেল। রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি, আকাশ পাতাল পার্থক্য!

