স্বামীর সাথে হোটেলে প্রেমিকা, রাস্তায় ফেলে পেটালেন স্ত্রী

স্বামীর সাথে হোটেলে প্রেমিকা, রাস্তায় ফেলে পেটালেন স্ত্রী - the Bengali Times
ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের আসানসোল জেলায় স্বামীর প্রেমিকাকে রাস্তায় ফেলে পিটিয়েছেন এক নারী। ওই নারী হেলমেট দিয়ে বেধড়ক পিটিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

পুলিশ জানিয়েছে, মোহনলাল নামে এক ব্যক্তি তার প্রেমিকাকে নিয়ে গিয়েছিলেন হোটেলে। কিন্তু মোহনের পিছু নিয়েছিলেন তার স্ত্রী। হোটেলের রুম থেকে হাতেনাতে ধরে দুজনকেই পুলিশের হাতে তুলে দেন তিনি। ওই সময়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। ভিডিওতে দেখা যায়, স্বামীর প্রেমিকাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে তাকে হেলমেট দিয়ে পেটাচ্ছেন ক্ষুব্ধ ওই নারী।

- Advertisement -

আসানসোল দক্ষিণ থানার পুলিশ মোহন ও তার প্রেমিকা, দুজনকেই আটক করে। অবশ্য পরে থানা থেকে তাদের জামিন দেয়া হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই নারী স্বামীর প্রেমিকাকে থানা চত্বরের ভেতরেও মারধর করছেন। চুলের মুঠি ধরে হ্যাঁচকা টান দিয়ে রাস্তায় ফেলে পেটাতেও দেখা যায় তাকে।

- Advertisement -

Related Articles

Latest Articles