ওড়িশায় ধর্ষণে সন্তানসম্ভবা কিশোরীকে জীবন্ত পুঁতে ফেলার চেষ্টা দুই ভাইয়ের

ওড়িশায় ধর্ষণে সন্তানসম্ভবা কিশোরীকে জীবন্ত পুঁতে ফেলার চেষ্টা দুই ভাইয়ের - the Bengali Times

প্রতীকী ছবি

একের পর এক ধর্ষণের ঘটনায় ভারতের ওড়িশা রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এরই মধ্যে ওই রাজ্যের জগৎসিংহপুর জেলায় ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।

জানা যায়, ধর্ষণের ঘটনায় ওই কিশোরী সন্তানসম্ভবা হয়ে পড়লে তাকে জীবিত অবস্থায় পুঁতে দেওয়ার চেষ্টা করেন অভিযুক্তরা। ইতিমধ্যে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

তারা সম্পর্কে একে অপরের ভাই।

রাজ্য পুলিশ জানায়, ওই কিশোরী সন্তানসম্ভবা হয়ে পড়লে নিজেদের কুকীর্তি ঢাকতে গর্ভপাত করানোর সিদ্ধান্ত নেন ওই দুই যুবক। তার জন্য প্রয়োজনীয় খরচও দেওয়ার আশ্বাস দেওয়া হয়। তরুণীর অভিযোগ, দুই যুবকের কথায় গর্ভপাত করাতে নির্দিষ্ট জায়গায় পৌঁছে প্রথমে কাউকে দেখতে পাননি তিনি।

পরে খেয়াল করে দেখেন মাঠের মধ্যে গর্ত খোঁড়া হয়েছে। অভিযুক্তরা তখন তাকে হুঁশিয়ারি দেন, গর্ভপাত না-করালে জীবন্ত পুঁতে দেওয়া হবে। কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাড়িতে গিয়ে সব ঘটনা খুলে বলেন ওই কিশোরী। এরপর পরিবার থানায় অভিযোগ দায়ের করে।

পুলিশ জানায়, ইতিমধ্যে ওই কিশোরীর শারীরিক পরীক্ষা করানো হয়েছে। তার বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করলেও এই ঘটনায় আরো একজনকে খুঁজছে পুলিশ।

সুত্র : আনন্দবাজার

- Advertisement -

Related Articles

Latest Articles