নিজস্ব বিবেচনাতেই ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরানো হয়েছে: ইসি সচিব

নিজস্ব বিবেচনাতেই ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরানো হয়েছে: ইসি সচিব - the Bengali Times

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরানোর বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, কোনো বাহ্যিক চাপের মুখে নয়, বরং যথাযথ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

- Advertisement -

বুধবার প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের অনানুষ্ঠানিক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।

সচিব বলেন, প্রতীকের তফসিলভুক্ত থাকলেও বিভ্রান্তি এড়ানোর জন্য ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়া প্রতীক নৌকা সরিয়ে রাখা হয়েছে। তবে প্রতীকের তফসিলে নৌকা প্রতীকটি থাকবে এবং অন্য কেউ এটি ব্যবহার করতে পারবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই। কমিশন মনে করেছে, আপাতত এটি সরিয়ে রাখাই ভালো।

আখতার আহমেদ জানান, জামায়াতে ইসলামীর প্রতীকসহ নিবন্ধন ফেরত দেওয়ার প্রজ্ঞাপন অনুযায়ী তাদের নাম ও প্রতীক ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে। তবে শাপলা প্রতীকটি এখনও তফসিলভুক্ত করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ১২ মে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। এরপর গতকাল বুধবার সকালে আওয়ামী লীগের নিবন্ধন পাওয়ার তারিখ, প্রতীক ও প্রতীকের নাম ইসির ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়।

সূত্র : বিডি২৪লাইভ

- Advertisement -

Related Articles

Latest Articles