আপনার দলের কতিপয় নরপিশাচকে সামলান, জনাব তারেক রহমান: সারজিস

আপনার দলের কতিপয় নরপিশাচকে সামলান, জনাব তারেক রহমান: সারজিস - the Bengali Times
সারজিস আলম

সবাই খারাপ কিন্তু উনি ভালো, বাংলাদেশে এই নাটক আর চলবে না।

আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিশাচকে সামলান, জনাব তারেক রহমান। যে নিয়মে আওয়ামী লীগের করা হত্যার দায় খুনী হাসিনার উপর বর্তায়, সেই একই নিয়মে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীদের করা খুনের দায় আপনার উপরেও বর্তায়।

- Advertisement -

মিডফোর্ড হাসপাতালের পাশে চাঁদা না দেওয়ায় একজন ব্যবসায়ীকে উলঙ্গ করে, পাথর মেরে, হত্যা করে তার লাশ ঘিরে চলছে যুবদলের কর্মীদের বুনো উল্লাস। এই দৃশ্য আইয়ামে জাহেলিয়া যুগের বর্বরতার কথা স্মরণ করায়।

এজন্য বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লব করে নাই।

আগের দিন আর নাই, জনাব।

এই প্রজন্ম ছাড় দিতে পারে তবে ছেড়ে দিবে না।

(লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)

- Advertisement -

Related Articles

Latest Articles