জেডি ভ্যান্সের বই সমাচার

জেডি ভ্যান্সের বই সমাচার - the Bengali Times
জেডি ভ্যান্সের বই সমাচার

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ‍্যান্স একটা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ একজন দর্শক একটা বই হাতে বক্তৃতারত জেডি ভ‍্যান্সের সামনে এসে কিছু বলতে চাইলেন।

ভাইস প্রেসিডেন্ট কিছুটা অবাক ও বিরক্তির স্বরে বললেন, আমি বক্তৃতাটা শেষ করে তোমার কথা শুনবো। কিন্তু নাছোড়বান্দা লোকটা দ্রুত তার হাতে থাকা বইটা তাকে দেখিয়ে বললেন, এটা আপনার লেখা বই, কিন্তু আমার ভাল লাগে নি বইটা, আমি আমার টাকা ফেরত চাই।

- Advertisement -

এবার জেডি ভ‍্যান্স হো হো করে হেসে উঠলেন এবং সিকিউরিটির লোকজন এসে লোকটাকে ঠেলে অনুষ্ঠানের বাইরে নিয়ে গেলেন। এই যে একটা দৃশ‍্য কল্পনা করুণ, যখন আমাদের দেশে কোন গুরুত্বপূর্ণ সরকারী পদে বসা, ধরুণ একজন ডিসি এসপি মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী কোন বই লিখেন আর সেই বই কিনে একজন ক্রেতা সরাসরি এসে যদি বলে, আমার বইটি ভাল লাগে নি, টাকা ফেরত দিন, কেমন অবস্হা হবে?

কথাগুলো মনে এলো আজ একটা সংবাদে দেখলাম একজন ব‍্যক্তি প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন বলে তার বিরুদ্ধে মামলা করেছেন এই বলে যে তিনি প্রধানমন্ত্রীর সমালোচনা করে নাকি সৃষ্টিকর্তাকে নাখোশ করে ফেলেছেন।

এর আগেও আমরা দেখেছি সবচেয়ে সহজ উপায়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের উপায় ছিল বঙ্গবন্ধুর উপর দু কলম লিখে একটা বই ছাপিয়ে তাকে উপহার দেয়া কিংবা তার কানে পৌঁছে দেয়া যে বইটি নুতন কোন তথ‍্য সমৃদ্ধ হোক বা না হোক, লেখার মান যাই হোক না কেন, তিনি বঙ্গবন্ধুর উপর একটা বই লিখে ফেলেছেন।

এসব করে করে মানুষকে দুরে ঠেলে দেওয়া হয়েছে এবং এমন কিছু লোককে সামনে আনা হয়েছে, পুরস্কার দেয়া হয়েছে যা আখেরে দেশের ও জাতির মারাত্মক ক্ষতি করা হয়েছে।

পরিবর্তন যদি পজিটিভলি না হয়ে একই রকম থাকে অথবা আরো খারাপের দিকে যায় মানুষ সেটাকে ভালভাবে নেয় না। হয়তো কিছুদিন চুপচাপ থাকে কিন্তু ক্ষোভ জমতে থাকে।

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles