একাই ঘুরতে পছন্দ করেন প্রভা

একাই ঘুরতে পছন্দ করেন প্রভা - the Bengali Times
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

একা ভ্রমণ করতে গিয়ে বিরক্তি নয়, বরং নিজের মতো করে সময় কাটাতেই বেশি আনন্দ পান অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বন্ধুদের নানা অজুহাত আর হাঁটাহাঁটিতে অনীহার কারণে অনেক সময় তাঁদের ছাড়াই ঘুরতে বের হন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে একা ঘোরার পছন্দের কারণ তুলে ধরেছেন এই অভিনেত্রী।

বর্তমানে ছুটির সময় কাটাতে শ্রীলঙ্কার মিরিসা সৈকতে অবস্থান করছেন প্রভা। সেখানকার মনোরম প্রকৃতি, সমুদ্র আর দারুণ আবহাওয়ায় মুগ্ধ তিনি। ভ্রমণের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।

- Advertisement -

একটি ভিডিওতে কোকোনাট বিচ বা কোকোনাট ট্রি হিল নামের একটি স্থানের সৌন্দর্য তুলে ধরেন প্রভা। জায়গাটির প্রাকৃতিক পরিবেশ ও মনোরম দৃশ্যের প্রশংসাও করেন তিনি।

অন্য একটি ভিডিওতে একা ঘুরতে পছন্দ করার কারণ ব্যাখ্যা করেন অভিনেত্রী। প্রভা বলেন, অনেকেই তাঁকে প্রশ্ন করেন, একা একা ঘুরতে গেলে তাঁর বিরক্ত লাগে কি না। কিন্তু পছন্দের জায়গায় গেলে বিরক্ত হওয়ার কোনো কারণ দেখেন না তিনি।

বন্ধুদের প্রসঙ্গ টেনে প্রভা জানান, তাঁর বন্ধুরা হাঁটাহাঁটি খুব একটা পছন্দ করেন না। অথচ যেসব জায়গায় তিনি ঘুরতে যান, সেগুলো দেখতে অনেকটা পথ হাঁটতে হয়। এ কারণে বন্ধুরা কখনো পায়ের মালিশ করানোর প্রয়োজন, কখনো দুপুরের খাবারের সময় কিংবা বেশি হাঁটতে না পারার অজুহাত দেখান।

প্রভার ভাষায়, এসব অজুহাতের কারণে বন্ধুদের রেখে তিনি একাই ঘুরতে বের হন। এতে নিজের পছন্দমতো জায়গা দেখা ও সময় কাটানো দুটোই সম্ভব হয়।

সমুদ্রের মনোরম পরিবেশে ঘুরে বেড়ানোর পাশাপাশি সাঁতার কাটার ইচ্ছার কথাও জানিয়েছেন অভিনেত্রী। সব মিলিয়ে শ্রীলঙ্কার অবকাশযাপন নিজের মতো করেই উপভোগ করছেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles