দুর্গার সাজে পরীমণি, নজর কাড়ল নতুন ভিডিও

দুর্গার সাজে পরীমণি, নজর কাড়ল নতুন ভিডিও - the Bengali Times
চিত্রনায়িকা পরীমণি

দুর্গার সাজে নতুন রূপে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তাঁর ৫১ সেকেন্ডের একটি ভিডিও ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ভিডিওতে দেবী দুর্গার সাজে দেখা গেছে এই অভিনেত্রীকে।

রোববার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন পরীমণি। এর সঙ্গে তিনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক…’। দুর্গাপূজার উৎসবমুখর সময়ে তাঁর এই বার্তা ও ব্যতিক্রমী সাজ ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে।

- Advertisement -

ভিডিও প্রকাশের পরপরই পরীমণির ফেসবুক পেজে বাড়তে থাকে লাইক, শেয়ার ও মন্তব্যের সংখ্যা। ভক্তদের পাশাপাশি সহকর্মীদেরও অনেকে তাঁর সাজের প্রশংসা করেছেন।

অভিনেত্রী হৈমন্তী হৈম মন্তব্যের ঘরে লিখেছেন, ‘অনেক সুন্দর লাগছে।’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘অসাধারণ সুন্দর লাগছে আপনাকে।’ আরেকজনের মন্তব্য, ‘দেবীর মতো লাগছে।’ কেউ কেউ আবার শুভ শক্তির জয় কামনা করে পরীমণিকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন।

শুধু সাজ নয়, ভিডিওতে পরীমণির অভিব্যক্তি ও হাসিও প্রশংসা কুড়িয়েছে। তাঁর এই নতুন রূপে আরও ছবি ও ভিডিও দেখার আগ্রহ প্রকাশ করেছেন অনেক ভক্ত।

এদিকে, বিকৃত ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই পরীমণির নতুন এই ভিডিও প্রকাশের বিষয়টি সামনে এল। তবে সব আলোচনা ছাপিয়ে দুর্গার সাজে তাঁর উপস্থিতি ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles